Thursday, May 14, 2026

চিনের সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা উসকে দিলেন রাওয়াত

Date:

Share post:

চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের আবহ যে পুরোমাত্রায় বহাল আছে তা নিয়ে ফের সতর্ক করে দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। শুক্রবার তিনি বলেন, পূর্ব লাদাখ সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। চিনের মনোভাবই এজন্য দায়ী। আমাদের একটাই কথা। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে স্থিতাবস্থা ফেরাতে হবে। না হলে পরিস্থিতি স্বাভাবিক হবে না।

আরও পড়ুন:ডাক পাননি বৈশাখী, তাই অমিত-সভায় গেলেন না শোভনও

সীমান্তে পাকিস্তানের সঙ্গে জোট বেঁধে চিন উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করেন রাওয়াত। সেইসঙ্গে তাঁর পর্যবেক্ষণ, পুরোদস্তুর যুদ্ধ নয় এলাকাভিত্তিক সংঘর্ষ শুরু হয়ে যেতে পারে। বিপিন রাওয়াতের মতে, করোনা পরিস্থিতিতে বিশ্বজুড়ে কোণঠাসা চিন আগ্রাসী মনোভাব দেখিয়ে প্রতিবেশীদের উত্তক্ত করছে। তবে ভারত যেভাবে সমুচিত জবাব দিয়েছে তা চিনের কল্পনাতেও ছিল না বলে মনে করেন তিনি। সিডিএস রাওয়াত জানান, ভারতীয় সেনা সতর্ক ও প্রস্তুত রয়েছে। এক ইঞ্চি জমি ছাড়া হবে না।

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...