Saturday, May 16, 2026

মুখ্যমন্ত্রীর ‘মুখ’ নিয়ে আপনাদের ভাবতে হবে না, দলীয় সভায় কড়া বার্তা অমিত শাহর

Date:

Share post:

২০২১-এর ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ কে? দলীয় বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কড়া বার্তা, এসব নিয়ে আপনাদের ভাবতে হবে না। আপনারা তৈরি হোন ভোটের জন্য। ২০০-র বেশি আসনে আমরা জিতব। সেই সঙ্গে ৩৪ দফা কর্মসূচি দিয়ে গেলেন রাজ্য বিজেপিকে।

বাঁকুড়ার অভিজ্ঞতার জেরে শুক্রবার সল্টলেকে কর্মী সভায় অমিত শাহ বলেন, ভোট আসছে। আগে মানুষের আস্থা অর্জন করুন। জোশ দিয়ে নয়, হোঁশ দিয়ে কাজ করুন। নির্ভয়ে কাজ করুন। ভোটে সন্ত্রাস হবে না। কোথাও কর্মীর মৃত্যু হলে দুঃখ নয়, সেই এলাকার মানুষকে নিয়ে দখল করুন।

আরও পড়ুন:সাবলীল দক্ষতায় চলে বন্দুক ও কলম: নতুন বই প্রকাশ পুলিশ কমিশনার হুমায়ুনের

অমিত শাহ জানেন, ২০২১-এর ভোটে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন, সে নিয়ে সমর্থকদের মতো নেতৃত্বের মধ্যেও ধন্ধ রয়েছে। তাই মঞ্চ থেকেই সাফ জানান, ‘মুখ’ কে হবেন, তা আপনাদের ভাবতে হবে না। আপনারা ভাবুন সোনার বাংলা গড়ার কথা। মানুষের উপর আস্থা রেখে তাদের আস্থা অর্জন করতে হবে। সেটাই টার্গেট। রাজ্য নেতৃত্বকে যেব ৩৪ দফা কর্মসূচি দিয়েছেন, তা নিয়ে কালীপুজোর পরেই নেমে পড়বে বিজেপি।

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...