Saturday, June 20, 2026

জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি এনামুলের, গরু পাচারে সিবিআইয়ের নজরে তিনজেলা

Date:

Share post:

গরু পাচার মামলায় ধৃত এনামুলকে শনিবারই আনা হচ্ছে কলকাতায়। পশ্চিমবঙ্গের তিনটি জেলাকে সিবিআই চিহ্নিত করেছে। তদন্তকারীদের মতে, এই তিনটে জেলা থেকেই প্রধানত অপরাধ সংগঠিত হত। যে জায়গাগুলি থেকে প্রধানত গরু পাচার হত, তদন্তকারীদের মতে সেগুলি হল- বসিরহাট, মালদহ, মুর্শিদাবাদ।

আরও পড়ুন:শাহকে চ্যালেঞ্জ জানাতে সেই মতুয়া বাড়ির পাশেই বিরাট সমাবেশ তৃণমূলের

অভিযোগ, বিএসএফ বা কাস্টমসের থেকে ধরা গরু নিলামে কিনে প্রায় সাতগুণ দামে তা বিক্রি করা হত। তারপর অবৈধ সিন্ডিকেটের ছাপ দিয়ে সেই গরুগুলি পাচার করা হত। যে জেলাগুলিতে অপরাধ সংঘটিত হত, সেই তিনটি জেলায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছে সিবিআইয়ের বিশেষ দল। সূত্রের খবর এনামুলকে জেরা করে বসিরহাটের এক ব্যবসায়ীর কথা জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। তাঁকেও নজরে রাখা হয়েছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...