Thursday, May 14, 2026

আক্রান্ত বাড়ছে, মৃত্যুও: সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন পুরসভা

Date:

Share post:

দুর্গাপুজোর পরের সপ্তাহ গড়াতেই শিলিগুড়ি শহর ও লাগোয়া এলাকায় করোনার প্রকোপ ফের বাড়ছে। ইতিমধ্যে কয়েকজনের মৃত্যুও হয়েছে। খোদ পর্যটনমন্ত্রী গৌতম দেবও করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধেয় ভর্তি হয়েছেন নার্সিংহোমে। শুক্রবার শহরের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিলিগুড়িবাসীকে সতর্ক করেছেন পুর কর্পোরেশনের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান তথা শিলিগুড়ির সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য।

আরও পড়ুন : উদ্বাস্তুদের জমির পাট্টা বিলি গুরুত্বপূর্ণ, মুখ্যমন্ত্রীকে চিঠি অশোক ভট্টাচার্যের

এক বিবৃতিতে তিনি জানান, দুর্গাপুজোর পরে শহরে করোনা সংক্রমণ ফের বেড়েছে এবং কয়েকজনের মৃত্যুও হয়েছে। তাই সামনে কালীপুজো ও ছটপুজোর কথায় মাথায় রেখে শহরবাসীকে কঠোরভাবে কোভিড বিধি মেনে চলার আর্জি জানিয়েছেন অশোক ভট্টাচার্য। কেউ কোভিড বিধি অমান্য করলে তাতে তাঁর শুধু নিজের বিপদ নয়, গোটা পরিবার ও সমাজেরও বিপদ ডাকা হবে বলে সতর্ক করেছেন তিনি।

আরও পড়ুন : এবার জিএসটি নিয়ে কাঠগড়ায় টাটা গোষ্ঠী

আরও পড়ুন : শিলিগুড়িতে বাড়ছে সংক্রমণ: অক্সিজেনের ঘাটতি মেটানোর আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি অশোকের

শিলিগুড়ি শহরে পুজোর পরে করোনার প্রকোপে সিপিএমের এক প্রাক্তন যুব নেতা তথা পুর ইঞ্জিনিয়ারিং দফতরের এক কর্মীর মৃত্যু হয়। রাজ্য বিদ্যুৎ বিভাগের এক ইঞ্জিনিয়ারেরও করোনায় মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর মিলেছে শহর লাগোয়া এলাকাতেও। আক্রান্তের সংখ্যাও রোজই বাড়ছে বলে পুরসভার দাবি। তার উপরে পর্যটন মন্ত্রী করোনা আক্রান্ত হওয়ার পরে উদ্বেগ বেড়েছে তৃণমূল মহলেও। কারণ, তিনি পুজোর পরে প্রায় রোজই নানা এলাকায় কর্মসূচিতে যোগ দিয়েছেন। পর্যটন মন্ত্রীও তাঁর সংস্পর্শে আসা সকলকে করোনা বিধি মেনে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...