Thursday, May 14, 2026

দলবিরোধী ও অসামাজিক কাজের অভিযোগ, শাস্তি সত্যরঞ্জনকে

Date:

Share post:

দলবিরোধী ও অসামাজিক কাজের অভিযোগে তৃণমূল থেকে বহিষ্কৃত সত্যরঞ্জন শীল। হুগলির এই নেতা এলাকায় সোনা নামে পরিচিত।

শাসকদলের কাছে অনেকদিন ধরে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের সত্যতা যাচাই করে অনেকবার এই অনৈতিক কাজ বন্ধ করার জন্যে সাবধান করেছিলের তৃণমূল নেতৃত্ব। কিন্তু তিনি নিজেকে কোনো ভাবে পরিবর্তন করেননি বলে অভিযোগ। উল্টে আরো বেআইনি কাজের সাথে নিজেকে যুক্ত করেন।

ব্যক্তিগত স্বার্থের জন্যে পার্টিকে ব্যবহার করেছেন। সব রকম অভ্যন্তরীণ তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় দলবিরোধী কার্যকলাপ এবং অর্থনৈতিক অনিয়ম এর সাথে যুক্ত থাকার জন্যে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সত্যরঞ্জন শীলকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে।

পার্টির সকল নেতৃত্ব এবং সহকর্মীদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন  সত্যরঞ্জন শীলের সঙ্গে রাজনৈতিক ভাবে কোনো রকম যোগাযোগ না রাখেন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সত্যরঞ্জন শীল।

আরও পড়ুন-বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক ভাঙিয়ে কেউ অলিম্পিক চ্যাম্পিয়ন হবে না! প্রতিক্রিয়া অধীরের

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...