Thursday, May 14, 2026

গোয়ার বিচে নগ্ন হয়ে দৌড়, মামলা দায়ের মিলিন্দের বিরুদ্ধে

Date:

Share post:

গোয়ায় নগ্ন হয়ে দৌড়ানোর অভিযোগে মামলা রুজু হলো মিলিন্দ সোমনের বিরুদ্ধে। ভারতীয় সংবিধানের ২৯৪ (অশ্লীল কাজ অথবা গান), এবং আইটি আইনের ৬৭ ধারায় (ইলেকট্রনিক মাধ্যমে অশ্লীল জিনিস পোস্ট করা) মামলা দায়ের করা হয়েছে অভিনেতা,মডেল, ফিটনেস প্রমোটার মিলিন্দের বিরুদ্ধে।

বুধবার গোয়ার বিচে নগ্ন হয়ে দৌড়াতে দেখা গিয়েছে মিলিন্দ সোমনকে। ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে সেই ছবি টুইটারে নিজেই পোস্ট করেছিলেন তিনি। দ্রুত গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি। এই নিয়ে সমালোচনার মুখেও পড়েন মিলিন্দ সোমন। আলিগড় খ্যাত চিত্রনাট্যকার অপূর্ব আসরানি সহ একাংশের নেটিজেন এই নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন? তাঁদের প্রশ্ন, মহিলা টপলেস হলে এফআইআর, পুরুষ নগ্ন হয়ে দৌড়ালে প্রশংসা কেন? কীসের এই দ্বিচারিতা? এরপরই কোলভা পুলিশ থানায় মিলিন্দ সোমনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। দক্ষিণ গোয়ার পঙ্কজ কুমার সিং জানান, গোয়া সুরক্ষা মঞ্চ নামের এক এনজিওর তরফে এই অভিযোগ দায়ের করেছে।


প্রসঙ্গত, গোয়ার সংরক্ষিত চাপোলি বাঁধে ‘অশ্লীল’ ভিডিও শুট করেছিলেন পুনম পাণ্ডে। বুধবারই গোয়ায় ক্যানাকোনা থানায় এফআইআর দায়ের হয় পুনম পাণ্ডের বিরুদ্ধে। অশ্লীল’ ভিডিও শুটিংয়ের অভিযোগে। বৃহস্পতিবারই গ্রেফতার করা হয় তাঁকে। ওইদিনই পুনম পাণ্ডে এবং তাঁর স্বামী স্যাম বম্বে বৃহস্পতিবার রাতে ২০,০০০ টাকার পৃথক ব্যক্তিগত বন্ডে জামিন পান। মডেল-অভিনেত্রী এবং তাঁর স্বামীর জামিন মঞ্জুর করেছেন ক্যানাকোনার ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জামিনের শর্ত হিসেবে বলা হয়েছে, আদালতের অনুমতি ছাড়া তাঁরা গোয়া ছাড়তে পারবেন না।

আরও পড়ুন:দুই থেকে তিন হচ্ছেন পর্দার ওম-তোড়া, মা হতে চলেছেন মধুবনী

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...