Sunday, May 3, 2026

বেনাপোল পেট্রাপোল দিয়ে পারাপার শুরু

Date:

Share post:

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আট মাস বন্ধ থাকার পর চালু হল বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের যাত্রী আসা-যাওয়া।

তবে শনিবার পর্যন্ত গত তিন দিনে অন্য সময়ের তুলনায় খুব কম সংখ্যক যাত্রী ভারত গিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, চিকিৎসা, শিক্ষা ও পুরোনো ব্যবসায়িক ভিসা নিয়ে বাংলাদেশের যাত্রীরা সেদেশে যেতে পারছেন। ভ্রমণ ভিসা দেওয়া শুরু না হওয়ায় যাত্রীর সংখ্যা কম।

আরও পড়ুন : দিলীপকে ত্বহার আক্রমণ, পাল্টা বদলের ডাক রাজ্য সভাপতির

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, গত ১৩ মার্চ ভারত সরকার বাংলাদেশিদের ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। চলতি মাস থেকে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে।

বর্তমানে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে নতুন মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা ও পুরানো বিজনেস ভিসায় বাংলাদেশিরা ভারত যেতে পারবেন। আর ভারত থেকে এমপ্লয়মেন্ট ও বিজনেস ভিসায় বাংলাদেশে আসতে পারবেন। তবে কূটনৈতিক ভিসায় পারাপার কখনো বন্ধ হয়নি বলেন তিনি।

এদিকে, এ পথে ভারত থেকে আগত নাগরিকদের আগেই থার্মাল স্ক্যানার দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করছেন স্বাস্থ্যকর্মীরা। মেডিকেল টিমের ইনচার্জ মেডিকেল অফিসার সুজন সেন বলেন, “পারাপারের জন্য প্রত্যেকের কাছে ‘কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট’ থাকতে হবে। এরপরও বাংলাদেশে আসা সব যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার পর প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তাছাড়া চেকপোস্টের স্ক্যানারটি অত্যন্ত আধুনিক। এটা বাইরে থেকে প্রতিটি যাত্রীর তাপমাত্রা অটোমেটিক নির্ণয় করতে পারে। এছাড়া যার তাপমাত্রা যত বেশি সেখানে তার শরীরের উপর ‘হাই’ লেখা দেখায়।”

আরও পড়ুন : বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

১৩ মার্চ ভারত সরকারের নিষেধাজ্ঞায় পারাপার বন্ধ হলে বাংলাদেশে আটকে পড়ে অনেক ভারতীয়। এর পাঁচ মাস পর প্রথমে বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে নেয় তারা।

তবে বাংলাদেশিদের ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন গ্রহণ না করায় বেকায়দায় পড়েন এদেশের ব্যবসায়ীসহ ওদেশে চিকিৎসা নিয়ে যাওয়া রোগীরা। তাদের কথা বিবেচনা করে নভেম্বর থেকে মেডিকেল ও বিজনেস ভিসায় যাতায়াতে সুযোগ দিয়েছে ভারত সরকার।
নিষেধাজ্ঞা শিথিল হলেও ভ্রমণ (টুরিস্ট) ভিসা দেওয়া হচ্ছে না। এখন যারা ভারত যাচ্ছেন তাদের ‘৯০ শতাংশ মেডিকেল ভিসায়।’

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...