Monday, June 8, 2026

করোনা সংক্রমণের প্রমাণ নেই, নির্দেশ মেনে সিবিআই দফতরে এনামুল

Date:

Share post:

আদালতের নির্দেশ মতো সোমবার সকালে সিবিআই দফতরের হাজিরা দিলেন গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল হক। তদন্তকারী অফিসার সামনে তাঁকে হাজিরা দিতে বলেছিল আদালত।

শনিবারই ধৃত এনামুলকে দিল্লি থেকে কলকাতায় নিয়ে এসে জেরা করার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন তিনি। সোমবার সকালে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই মতো এদিন সকালে সিবিআই দফতরে হাজির হন এনামুল। অভিযোগ, তিনি করোনা হয়েছে দাবি করলেও সে বিষয়ে কোনো উপযুক্ত প্রমাণ দাখিল করতে পারেননি। এদিন এনামুলের পাশাপাশি ডাকা হয়েছে আর একজন প্রভাবশালী ব্যবসায়ীকে। এঁর নাম তদন্তের প্রথম থেকেই উঠে আসছিল। এদিন দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা সিবিআইয়ের।

আরও পড়ুন : ফের বাগদাদে হামলা জঙ্গিদের, মৃত ১১

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...