Monday, May 18, 2026

দূষণ রোধে দিল্লিতে দিওয়ালিতে বন্ধ বাজি

Date:

Share post:

দূষণ রোধে সোমবার থেকেই দিল্লিতে সব রকম বাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ করল জাতীয় পরিবেশ আদালত। ৩০ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত্‍ থাকবে। যে সব শহরে দূষণ কম, দীপাবলির সময় সেখানে দু’ঘণ্টার জন্য পরিবেশবান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট রাজ্য বাজি পোড়ানোর সময় নির্দিষ্ট করে দেবে বলে জানানো হয়েছে।

হরিয়ানা সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছে, দীপাবলি ও গুরুপরবের সময় রাত ৮টা থেকে ১০টা বাজি পোড়ানো যাবে।  বড়দিন ও নববর্ষে রাত ১১টা ৫৫ থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে তারা।

করোনা সংক্রমণ ও বায়ুদূষণের কথা মাথায় রেখে এবছর রাজ্যে বাজি সম্পূর্ণ নিষিদ্ধ করে ৫ নভেম্বর রায় দিয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, এবছরের জন্য সমস্ত রকমের বাজি নিষিদ্ধ করা হল। কালীপুজো, দীপাবলি, জগদ্ধাত্রী ও ছটপুজোয় বাজি পোড়ানো ও বিক্রি করা যাবে না। এই নির্দেশ নিশ্চিত করতে পুলিশকে দায়িত্ব নিতে বলেছে আদালত।

একইসঙ্গে, দুর্গাপুজোর মতোই বিধিনিষেধ মেনে কালীপুজো, জগদ্ধাত্রী পুজো ও কার্তিক পুজো করার কথা বলা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে এর আগে বাজি বিক্রি নিষিদ্ধ করে রাজস্থান সরকারও। মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান, রাজ্যের মানুষের জীবন রক্ষাই সবথেকে গুরুত্বপূর্ণ। সেই কারণেই দূষণ এড়াতে দীপাবলিতে বাজি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  এইবার সেই পথে হেঁটে দিল্লিতে নিষিদ্ধ বাজি।

আরও পড়ুন:মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের পর নাম বদলাচ্ছে জাহাজ মন্ত্রকের, জানালেন মোদি

Related articles

রাজস্থানে ভয় দেখিয়ে বছরের পর বছর গণধর্ষণ, বিজেপিশাসিত রাজ্যে বিচার না পেয়ে আত্মঘাতী ২ বোন!

নারী সুরক্ষার বুলি আওড়ানো বিজেপির দখলে থাকা রাজস্থানে (Rajsthan Gang Rape) গণধর্ষণের অভিযোগের বিচার না পেয়ে আত্মঘাতী ২...

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...