Thursday, May 14, 2026

দেশজুড়ে ৫৮ আসনে উপনির্বাচনের ফল ঘোষণা আজ, নজর আটকে মধ্যপ্রদেশে

Date:

Share post:

শীতের হালকা আমেজে নির্বাচনী পারদ ক্রমশ চড়ে উঠেছে বিহারে। নীতীশ নাকি তেজস্বী? কে আসতে চলেছেন বিহারের শাসক হিসেবে? আজকেই সে উত্তর পেয়ে যাবেন বিহারবাসী। কিন্তু শুধু বিহার নয়, দেশজুড়ে লোকসভা ও বিধানসভা মিলিয়ে ৫৮ টি আসনে উপ নির্বাচন সম্পন্ন হয়েছে বিহারের সঙ্গেই। মঙ্গলবার সেই নির্বাচনের ফল প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। ১১ রাজ্যের এই ৫৮ উপনির্বাচনের মধ্যে বাড়তি নজর রয়েছে মধ্যপ্রদেশে। শুধুমাত্র মধ্যপ্রদেশেই ২২ টি আসনে উপ নির্বাচনের ফল ঘোষণা হবে আজ। আর এই ফলের ওপর নির্ভর নির্ভর করে বদলে যেতে পারে অনেক সমীকরণ।

তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোট গণনা হচ্ছে মধ্যপ্রদেশের ২২টি বিধানসভা আসনে। জ্যোতিরাদিত্য সহ ২২ জন কংগ্রেস নেতার বিজেপি যোগের পর এখানে উপ নির্বাচন সম্পন্ন হয়। এর পাশাপাশি গুজরাটের ৮ টি আসন, হরিয়ানার একটি ছত্রিশগড়ের একটি, তেলেঙ্গানায় একটি, ওড়িশায় ২টি, ২টি আসন ঝাড়খণ্ডের ও কর্নাটকেও দুটি আসনে উপ নির্বাচন সম্পন্ন হয়। এর পাশাপাশি, মঙ্গলবার ভোট গণনা হবে উত্তর-পূর্বের রাজ্য মনিপুর ও নাগাল্যান্ডেও। জানা গিয়েছে, মণিপুরে ৪টি বিধানসভা আসনের নির্বাচন হয়েছে এবং নাগাল্যান্ডে ২টি। এর পাশাপাশি বিহারের বালমিকিনগর লোকসভা কেন্দ্রেও উপ নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার এখানেও ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আরও পড়ুন:‘এক্সিট পোল’ কি মিলিয়ে দেবে ভোট ভাগ্য! গোটা দেশের নজর আটকে বিহারে

তবে দেশজুড়ে ১১ টি রাজ্যের ৫৮ টি উপ নির্বাচনের মধ্যে নজর আটকে রয়েছে মধ্যপ্রদেশে। ২৩০ আসনবিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভায় মাঝপথে ক্ষমতার বদল হয়। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। যার জেরে বিধানসভায় সংখ্যালঘু হয় কংগ্রেস। বর্তমানে ৮৭ জন বিধায়ক রয়েছে কংগ্রেসের দিকে। এরই মাঝে মধ্যপ্রদেশে ২২ টি কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল বদলে দিতে পারে অনেক কিছুই।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...