Thursday, June 4, 2026

নতুন মেকওভার করে ফিরছি, বলিউডে ‘প্রত্যাবর্তন’ তনুশ্রীর

Date:

Share post:

বিউটি কনটেস্ট থেকে বলিউডে যাত্রা শুরু করেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। প্রথম ছবি আশিক বানায়া আপনে থেকেই পেয়েছিলেন সাফল্য। এর পর বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। তারপর কার্যত গায়েব হয়ে গিয়েছিলেন অভিনেত্রী।

যদিও অভিনয় জগৎ থেকে সরে দাঁড়ালেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন তিনি। নিয়মিত ছবি পোস্ট বা স্ট্যাটাস আপডেট করেন অভিনেত্রী। সেই সোশ্যাল মিডিয়াতে দিলেন নতুন আপডেট। জানালেন, ওজন কমিয়ে ফেলেছেন তিনি। একইসঙ্গে খবর দিলেন বলিউডে প্রত্যাবর্তন হচ্ছে তাঁর।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তনুশ্রী লিখেছেন, ” মুম্বই থেকে লস এঞ্জেলেসে এসে মার্কিন সরকারের সঙ্গে যুক্ত একটি আই টি কোম্পানিতে চাকরি করছি। নিজের জীবন নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। খুব ভালো আছি। তবে নিজের মধ্যে শিল্পী স্বত্ত্বা এখনও বেঁচে আছে। নতুন মেকওভার করে ১৫ কেজি কমিয়ে আবারও ফিরে আসছি।”

আরও পড়ুন:বিচ্ছেদের জল্পনার মাঝেই ‘দ্বিতীয় সন্তান’ এর খবর দিলেন শ্রাবন্তী

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...