Monday, June 8, 2026

জাতীয় বাংলা সম্মেলনের হাত ধরে ‘ঘরে ফেরার গান’

Date:

Share post:

পেটের টানে গিয়েছিলেন রাজস্থানে। সে রাজ্যে একটি পরিবারে কাজে যোগ দেন ডোমজুড়ের বাসিন্দা অনুমতি হাতি। অভিযোগ, কাজে যোগ দেওয়ার কিছুদিন পর থেকেই ওই পরিবার অত্যাচার করে। তাঁকে শারীরিক ভাবে ও মানসিক ভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ। নিরুপায় অবস্থায় ওই মহিলার স্বামী শ্যামল হাতি জাতীয় বাংলা সম্মেলনের সাথে যোগাযোগ করে। অনুমতি হাতিকে ফিরিয়ে আনার জন্য সাহায্য চান তিনি।

জাতীয় বাংলা সম্মেলন জানিয়েছে, শ্যামল হাতি যোগাযোগ করার পরই প্রশাসনিক সাহায্য নেওয়া হয়। ডোমজুড় থানাতে অভিযোগ দায়ের করা হয় সংগঠনের পক্ষ থেকে। এরপর ডোমজুড় থানার পক্ষ থেকে রাজস্থানের নোখা থানায় যোগাযোগ করা হয়। নোখা থানার পুলিশের উদ্যোগে উদ্ধার করা হয় অনুমতি হাতিকে। জাতীয় বাংলা সম্মেলনের প্রতিনিধি দল রাজস্থানে গিয়ে অনুমতি হাতিকে উদ্ধার করে। সোমবার ভোরে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। জাতীয় বাংলা সম্মেলনের এই উদ্যোগে খুশি অনুমতি হাতি এবং তাঁর পরিবার। সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন অনুমতির স্বামী শ্যামল হাতি।

আরও পড়ুন:স্থানীয় কারুশিল্পে সেজে উঠছে ত্রিপুরার এমবিবি বিমানবন্দরের নয়া টার্মিনাল

 

Related articles

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...