Sunday, June 14, 2026

কমলার জয়ে বেশি উচ্ছ্বসিত বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা, কী সম্পর্ক তাঁর সঙ্গে?

Date:

Share post:

কমলা হ্যারিসের জয়েই ভারতবাসী বেশি উচ্ছ্বসিত। সবথেকে বেশি খুশি প্রবীণ বলিউড অভিনেতা তথা কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা।

কী কারণ?

শত্রুঘ্ন সিনহা টুইট করে লিখেছেন, “আমাদের দেশের কন্যা কমলা ও তাঁর অনুগামীদের দুর্দান্ত জয়ের জন্য ক্রমাগত প্রচার চালিয়ে যাওয়া আমাদের মেয়ে প্রীতারও সাধুবাদ প্রাপ্য। খুব ভাল কাজ করেছ! ভাল থেকো।”

কী সম্পর্ক হ্যারিসের সঙ্গে শত্রুঘ্ন সিনহার?

এই প্রশ্নের উত্তর টুইটারে নিজেই দিয়েছেন কংগ্রেস নেতা। জানিয়েছেন, “ভাইঝি মেয়েরই মতো হয়। প্রীতা সিনহা আমার বড় ভাই ডা. লক্ষ্মণ সিনহার মেয়ে। আর সে ও তাঁর দল কমলা হ্যারিসের খুবই ঘনিষ্ঠ। মার্কিন নির্বাচনের সঙ্গে যুক্ত ভারতীয়দের খুবই পছন্দের পাত্রী কমলা হ্যারিস।”

উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সরাসরি তাঁর যোগাযোগ রয়েছে ভারতের সঙ্গে। তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন তাঁর মা শ্যামলা গোপালন। এখনও তাঁর মামাবাডির লোকেরা রয়েছে ভারতে। মামা গোপালন বানচন্দ্রনের সঙ্গেও যোগাযোগ রয়েছে কমলা হ্যারিসের।

নির্বাচনে জয়ী হয়ে আমেরিকার ২৫০ বছরের ইতিহাসে প্রথম কোনও কৃষ্ণাঙ্গ মহিলা ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন ক্যালিফোর্নিয়ার এই সেনেটর। গড়েছেন নতুন এক ইতিহাস। আমেরিকার ইতিহাসে এ পর্যন্ত মাত্র দু’জন মহিলা ভাইস প্রেসিডেন্ট পদে লড়েছেন। ২০০৮ সালে রিপাবলিকান পার্টির হয়ে সারা পলিন, ১৯৮৪ সালে ডেমোক্র্যাটিক পার্টির জেরালডিন ফেরারো। তাঁদের কেউই নির্বাচিত হতে পারেননি। আবার বাইডেন তাঁর মেয়াদ শেষ হওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিলে প্রথম মহিলা প্রেসিডেন্ট পাবে যুক্তরাষ্ট্র। এটা আরও বড় রেকর্ড।

আরও পড়ুন-TRP-কারচুপির দায়ে এবার ধৃত রিপাবলিক টিভি-র ডিস্ট্রিবউশন হেড

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...