Tuesday, March 17, 2026

বাংলাদেশের সেনাবাহিনীকে উপহার দিল ভারত, প্রশিক্ষিত ২০ ঘোড়া ও ১০ কুকুর

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ ঘোড়া ও ১০ কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার বেনাপোল চেকপোস্ট দিয়ে এসব ঘোড়া ও কুকুর বাংলাদেশে পাঠানো হয়। এদিন দুপুরে ভারতীয় সেনাবাহিনীর উত্তর প্রদেশের ১৭ পদাতিক ডিভিশনের প্রধান মেজর জেনারেল এন এস খুরুর বেনাপোল-পেট্রাপোল সিমান্তের নোম্যান্সল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই উপহার সামগ্রী হস্তান্তর করেন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে তা গ্রহণ করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুমায়ূন কবির।

উপহার সামগ্রী গ্রহণ শেষে মেজর জেনারেল হুমায়ূন কবির বলেন, বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্কের গভীরতা অনেক বেশি। একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে এই সম্পর্ক শুরু হয়েছে। আমরা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময়ই বজায় রেখেছি। দু’দেশের সামরিক বাহিনীর মধ্যকার এই যোগাযোগ নতুন কিছু না। এ সম্পর্কের নিদর্শন হিসেবেই দু’দেশের মধ্যে বিভিন্ন সময়ে এ ধরণের উপহার আদান-প্রদান একটি স্বাভাবিক প্রক্রিয়া।

আগামী মাসের মধ্যে ৫০ ঘোড়া ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দেবে বলে জানা যায়। তার প্রথম চালানের ২০ ঘোড়া মঙ্গলবার বাংলাদেশে আসল। ঘোড়া ও কুকুরগুলো সাভার ক্যান্টনমেন্ট নেওয়া হবে।

আরও পড়ুন-অবশেষে রাজ্যে গড়াল লোকাল ট্রেনের চাকা

spot_img

Related articles

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...