Saturday, March 14, 2026

‘রাহুল গান্ধীর ভাবনাচিন্তা এখনও যেন পরিনত হয়নি’, স্মৃতিচারণায় বারাক ওবামা

Date:

Share post:

‘আ প্রমিসড ল্যান্ড’৷

একটি বইয়ের নাম৷ লেখক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷

২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট থাকার সুবাদে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপ হয়েছিল ওবামা’র৷ তাঁদের সঙ্গে কথাবার্তার সেই অভিজ্ঞতা নিয়েই ওবামা লিখে ফেলেছেন এই বই, নাম, ‘আ প্রমিসড ল্যান্ড’৷
এখানেই তিনি স্মৃতিচারণা করেছেন বিশ্বের বহু নেতার৷ সম্প্রতি বই আকারে বাজারে এসেছে এই ‘আ প্রমিসড ল্যান্ড’৷

নিজের স্মৃতিচারণার প্রথমেই সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সৎ এবং বিশ্বাসী একজন মানুষ হিসেবে বর্ণনা করেছেন বারাক ওবামা৷ মার্কিন প্রেসিডেন্ট থাকার সময়ে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গেও পরিচয় ঘটে ওবামার৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর আন্তরিক দায়বদ্ধতার প্রশংসা উঠে এসেছে ওবামার স্মৃতিচারণায়৷

এই ‘আ প্রমিসড ল্যান্ড’-এ ঠাঁই পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ সবকিছু ছাপিয়ে গিয়েছে রাহুল গান্ধীকে নিয়ে তাঁর অভিজ্ঞতার বর্ণনায়৷ বইয়ে তিনি লিখেছেন, ২০১৭ সালের ডিসেম্বর মাসে রাহুলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিলো ৷ ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এ প্রকাশিত প্রতিবেদন বলছে, “কংগ্রেস নেতা সম্পর্কে ওবামা লিখেছেন, “রাহুল গান্ধী কিছুটা নার্ভাস, তাঁর ভাবনাচিন্তাগুলি এখনও যেন সম্পূর্ণ পরিনত হয়নি৷ দেখে মনে হয় তিনি এমন একজন ছাত্র যে শিক্ষককে খুশি করতে ভালো প্রস্তুতি নিলেও, মূল বিষয়টা সম্পর্কে সেভাবে আগ্রহীই নয়৷” ২০১৭ সালের ডিসেম্বর মাসে রাহুলের সঙ্গে দেখা হয়েছিল বারাক ওবামার ৷ তখন রাহুল কংগ্রেসের সহ সভাপতি ৷

২০১৫ সালে ভারতের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারাক ওবামা৷ সেই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ‘মন কী বাত’-এর একটি পর্বে অংশও নিয়েছিলেন তিনি৷

আরও পড়ুন : দলের বিধায়কদের এক মাস পাটনা থাকতে বললেন তেজস্বী, কিন্তু কেন?

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...