Sunday, May 3, 2026

রেট্রো লুকে টিম ইন্ডিয়া, অস্ট্রেলিয়ায় কপিল আমলের জার্সি ফিরছে বিরাটদের জন্য

Date:

Share post:

নাইকির পরিবর্তে সম্প্রতি নতুন স্পনসর পেয়েছে বিরাট বাহিনী। আইপিএলের পর ক্যাঙ্গারুর দেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য উড়ে গিয়েছে ভারতীয় দল। এরই মধ্যে প্রকাশ্যে এলো বড় খবর। জানা গেল অতীতের জার্সি ছেড়ে এবার নতুন জার্সিতে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। একেবারে রেট্রো লুকে।

১৯৯২ সালের বিশ্বকাপে যে জার্সি পরে খেলেছিলেন সচিন তেন্ডুলকর-মহম্মদ আজহারউদ্দিনরা, অনেকটা সেই রকম জার্সি পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে খেলবে ভারতীয় দল। এই ধরনের জার্সি পরেই বিশ্ব ক্রিকেট দাপিয়েছিল কপিল দেবের আমলের ভারত।

জানা গিয়েছে, পুরানো আকাশি নীল রংয়ের পরিবর্তে নতুন জার্সিতে থাকছে নীলের অন্য শেড। কাঁধের কাছে সবুজ, লাল ও সাদা রংয়ের তিনটি দাগও থাকছে। যদিও বিসিসিআইয়ের তরফ এখনও পর্যন্ত নতুন এই জার্সির ছবি প্রকাশ্যে আনা হয়নি। তবে ভারতীয় দলের জার্সি নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রসঙ্গত, ভারতীয় দলের কিট স্পনসর হিসাবে নাইকির পরিবর্তে এসেছে ফ্যান্টাসি গেম সংস্থা এমপিএল। নতুন কিট স্পনসর হয়েই ১৯৯২ সালের সেই জার্সি ফিরিয়ে এনেছে ওই সংস্থা।

আরও পড়ুন: ‘করোনাসুর’ বধ করতে দেশে হাজির রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি

তবে রেট্রো লুকের এই জার্সি বদল শুধু ভারতের নয় রয়েছে অস্ট্রেলিয়ার জন্যও। আগামী ৪ ডিসেম্বর যে টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে অস্ট্রেলিয়াতে সেখানে রেট্রো লুকের জার্সি পরে খেলবে অস্ট্রেলিয়াও। ইতিমধ্যেই নয় এই জার্সি পরে ছবি পোস্ট করেছেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় পেসার মিচেল স্টার্ক।

Related articles

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...