Saturday, March 14, 2026

বিজয়বর্গীয়’ই এ রাজ্যের পর্যবেক্ষক, সঙ্গে আইটি সেলের অমিত মালব্য, ঘোষণা বিজেপি’র

Date:

Share post:

ফের কৈলাস বিজয়বর্গীয়’র উপরই আস্থা রাখলো বিজেপি হাই কম্যাণ্ড৷ দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ফের বঙ্গ-বিজেপির পর্যবেক্ষক-এর দায়িত্ব দেওয়া হয়েছে কৈলাস বিজয়বর্গীয়’কেই৷ একুশের নির্বাচন কৈলাসের চোখেই দেখবে গেরুয়া শীর্ষ মহল৷ প্রসঙ্গত, বঙ্গ-বিজেপির গোষ্ঠী রাজনীতির বিন্যাসে এই কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধ শিবিরের সঙ্গেই ঘনিষ্ঠ৷ ওদিকে, সহ- পর্যবেক্ষক নিযুক্ত হয়েছেন, অরবিন্দ মেনন এবং বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্য৷

বিজেপি বাংলার নির্বাচন নিয়ে কতখানি সিরিয়াস, তা স্পষ্ট হয়েছে দলের আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যকে বাংলার সহ-পর্যবেক্ষক পদে নিয়ে আসার ঘটনায়৷ এই মালব্যই দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিজেপির হয়ে প্রচার তথা বিরোধীদের দুরমুশ করার কাজ টানা যাচ্ছেন পেশাদার প্রযুক্তিবিদদের টিম নিয়ে৷ বাংলার সহ-পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর স্বাভাবিকভাবেই মালব্য এ রাজ্যের সরকার ও শাসকদলের বিরুদ্ধে প্রচারে বিশেষ নজর দেবেন বলেই রাজনৈতিক মহলের ধারনা৷

আরও পড়ুন- আচমকা অবস্থার অবনতি, সৌমিত্রর ব্রেন ডেথের আশঙ্কা চিকিৎসকদের

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...