Thursday, May 14, 2026

ফের ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, আটক যুবক

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : ফের ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি। আটক করা হয়েছে একজনকে। পটুয়াখালীতে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটূক্তি করায় নোমান মিঠু (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক মিঠু শহরের পশ্চিম আরামবাগ এলাকার মৃত হামিদ মিয়ার ছেলে।

পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বলেন, বিভিন্ন সময় ইসলাম ধর্মকে অবমাননা করে ফেসবুকে আপত্তিকর পোস্ট করেন নোমান মিঠু নামে এক যুবক। এ নিয়ে জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি তদন্ত করে পুলিশ শহরে অভিযান শুরু করে। পরে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে শহরের অদূরে সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে নোমান মিঠুকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

আরও পড়ুন-দেশে অনুমোদন ছাড়াই চলছে ১২ হাজার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...