Wednesday, May 20, 2026

দুঃখ করবেন না, আমরা বাবার জীবন সেলিব্রেট করব, বার্তা সৌমিত্র-কন্যার

Date:

Share post:

‘‘দুঃখ করবেন না। আমরা বাবার জীবন সেলিব্রেট করব।’’ বাবাকে হারিয়ে শোকে বিহ্বল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসু। তার মধ্যেও মনকে শক্ত রেখে এই প্রতিক্রিয়া জানালেন অভিনেতার কন্যা। একইসঙ্গে এদিন রাজ্য সরকার ও হাসপাতালের ডাক্তারদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

চল্লিশ দিনের লড়াই শেষে রবিবার না ফেরার দেশে চলে গেলেন ‘অপু’। এদিন দুপুর ১২.১৫ মিনিটে প্রয়াত হন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রিয় অভিনেতাকে হারিয়ে আলোর উৎসবের মাঝেই একরাশ অন্ধকার জমাট বেঁধেছে বাঙালির মনে। গত এক মাসের বেশি সময়ের এই লড়াইয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই লড়াইয়ে শুরু থেকেই পাশে ছিলেন তাঁর কন্যা পৌলমী বসু। এদিন বেলভিউ হাসপাতালের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কঠিন সময়ে রাজ্য সরকার পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন পৌলমী। তাঁর কথায়, ‘‘অভিভাবক হয়ে দিদি যেভাবে পাশে থেকেছেন তাতে আমি কৃতজ্ঞ।বাবাকে যত্ন করে তাঁরা অনেক সম্মান দিয়ে দেখাশোনার ব্যবস্থা করেছে। পরিবারের মতো আমাদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী।’’

তবে বাবাকে হারিয়েও বাবার অনুরাগীদের সমবেদনা জানাতে ভোলেননি পৌলমী। শোকে গলা বুজে আসলেও নিজের সব কর্তব্য পালন করেছেন তিনি। এদিন হাসপাতালে দাঁড়িয়ে সৌমিত্রর অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘দুঃখ করবেন না। আমরা বাবার জীবন সেলিব্রেট করব।’’ এদিন তিনি কৃতজ্ঞতা জানান চিকিৎসকদের। তাঁর কথায়, ‘‘আমি চিকিৎসকদের কাছে কৃতজ্ঞ। ওঁরা সাধ্যমতো চেষ্টা করেছেন।’’

আরও পড়ুন-সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ রাষ্ট্রপতির

Related articles

সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ ২ নেত্রী

রেশন দুর্নীতির তদন্তে করতে গিয়ে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে (Sandeshkhali) আক্রান্ত হতে হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের। এবার সেই...

‘পরকীয়ার গল্প আর না!’ ধারাবাহিক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পাপিয়া

বাংলা মেগাসিরিয়াল মানেই একাধিক বিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা কূটবুদ্ধি। এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীও।...

‘মেলোডি’ মুহূর্ত! রোম সফরে ইটালির প্রধানমন্ত্রীকে চকলেট উপহার মোদির, সেলফি তুললেন মেলোনি

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) আর ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) বন্ধুত্বের রসায়ন এখন সোশ্যাল মিডিয়ায়...

ভোট পরবর্তী হিংসা থেকে হকার উচ্ছেদ- প্রতিবাদে বিধানসভার বাইরে ধর্না তৃণমূল বিধায়কদের

ভোট পরবর্তী হিংসা ও হকার উচ্ছেদ, বুলডোজার নীতির প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ তৃণমূল বিধায়কদের। একই সঙ্গে পুরনো মামলায়...