Thursday, May 14, 2026

কোনও সুরক্ষা বলয় ছাড়াই জৌলুসহীন আইএফএ শিল্ড! হেলদোল নেই কর্তাদের

Date:

Share post:

মহামারির আবহেও এবারের আইএফএ শিল্ডে থাকছে না কোনও জৈব সুরক্ষা বলয়। কোনও সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই মাঠে নামতে হবে অংশগ্রহণকারী দলগুলিকে। এটিকে- মোহনবাগান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে আইএফএ শিল্ডে তারা অংশ নিচ্ছে না। কারণ হিসেবে আইএসএল খেলার কথা উল্লেখ করেছে তারা। অন্যদিকে ইস্টবেঙ্গলের আইএফএ শিল্ডে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে । এখনও পর্যন্ত স্পষ্ট নয় যে আদৌ লাল হলুদ শিবির আইএফএ শিল্ড খেলবে কিনা। যদি না খেলে সে ক্ষেত্রে কালীঘাট আইএফএ শিল্ডে অংশ নেবে বলে জানিয়েছেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়।
এই পরিস্থিতিতেই
আইএফএ শিল্ডের গ্রুপ বিন্যাস এবং ক্রীড়াসূচি বুধবার প্রকাশ করবে বাংলার ফুটবল নিয়ামক সংস্থা।
কিন্তু প্রশ্ন উঠেছে কেন আইএফএ শিল্ডের মতো একটি শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী টুর্নামেন্টে এই পরিস্থিতিতেও কোনও সুরক্ষা বলয় থাকছে না কেন, তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে । যদিও এই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন আইএফএ কর্তারা । বরং তাদের পাল্টা যুক্তি, ‘‍‘আই লিগের চারটি দল হোটেলেই থাকছে। স্থানীয় দলগুলোর ফুটবলারেরা আসবে বাড়ি থেকে। শিল্ড শুরুর আগে সকলের করোনা-পরীক্ষা হবে। খেলা চলাকালীনও পাঁচ দিন অন্তর পরীক্ষা হবে। তা হলে সুরক্ষা বলয় নেই কী ভাবে?’’
এমনকি গাড়িও জীবাণুমুক্ত রাখা হবে বলে তাঁরা জানিয়েছেন। বল বয়দের মাঠে ছয় ফুট দূরত্বে বসতে দেওয়া হবে। আসলে আইএফএ শিল্ডে অংশ নেওয়া নিয়ে কলকাতার দুই প্রধানের কোনও যুক্তি মানতে নারাজ আইএফএ কর্তারা। যার ফলে এবারের আইএফএ শিল্ড রীতিমতো জৌলুসহীন হতে চলেছে। আসলে আইএফএ রয়েছে আইএফএ-তেই।

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...