Wednesday, May 13, 2026

বঙ্গ বিজেপির ভোটের দায়িত্ব দিল্লি-নাগপুরের অবাঙালি নেতাদের হাতে

Date:

Share post:

কলকাতার নেতাদের উপর ভরসা নেই। ঘর আলো করে পরিযায়ী নেতাদের কেন্দ্রীয় পদ দেওয়ার পরেও ভরসা সেই আরএসএসে। একুশের ভোটকে সামনে রেখে রাজ্যে বিজেপির ৫টি জোনের দায়িত্ব দেওয়া হলো দিল্লি-নাগপুরের অবাঙালি আরএসএস নেতাদের হাতে। লক্ষ্যণীয় বিষয় হলো ত্রিপুরার ভোটে বিজেপিকে জিতিয়ে আনা ‘মিরাকেল ম্যান’ সুনীল দেওধরকে শুভেন্দু অধিকারীর এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন : শহিদ সুবোধ ঘোষের অন্ত্যেষ্টিতে বিজেপি সাংসদকে ঢুকতে বাধার অভিযোগ, ক্ষোভপ্রকাশ রাজ্যপালের

কাকে কোন দায়িত্ব দেওয়া হলো? কলকাতার দায়িত্বে দুষ্মন্ত গৌতম, হুগলি-মেদিনীপুরের দায়িত্বে সুনীল দেওধর, নবদ্বীপের দায়িত্বে বিনোদ তাওড়ে, রাঢ়বঙ্গের দায়িত্বে বিনোদ সোন ও উত্তরবঙ্গের দায়িত্বে হরিশ দ্বিবেদী।

এদিন হেস্টিংসের বৈঠকে রাজ্য নেতৃত্ব ও দলের আইটি সেলের অমিত মালব্যের উপস্থিতিতে বৈঠক হয়। দীর্ঘ বৈঠক। বৈঠকে সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো নির্বাচনী দায়িত্বের রাশ রাজ্য নেতৃত্বের হাত থেকে নিয়ে কেন্দ্রীয় নেতাদের পছন্দের লোকেদের হাতে তুলে দেওয়া। তবে পাঁচটি জোনের নেতাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিতে হবে।

আরও পড়ুন : যাদবপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সৌমিত্র-কন্যা পৌলমী?

কাল থেকে টানা তিন দিন ১৮-২০ নভেম্বর, এই পাঁচটি জোনের নেতাদের নিয়ে বৈঠক করবেন দায়িত্বপ্রাপ্তরা।

Related articles

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...