Thursday, May 14, 2026

মজবুত হোক ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাইডেনের সঙ্গে ফোনে কথা মোদির

Date:

Share post:

বারাক ওবামা থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভালোর পথে। তবে ট্রাম্পের শাসন কাল চলে যাওয়ার পর মোদী জমানায় ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কেমন হবে তা নিয়ে একটা জল্পনা ছিলই। এসব কিছুর মাঝেই এবার আমেরিকার হবু প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প।

জানা গেছে, গত মঙ্গলবার বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।হবু প্রেসিডেন্টকে অভিনন্দন জানানোর পাশাপাশি আমেরিকা-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে দীর্ঘক্ষন কথা হয় দুই রাষ্ট্রনায়কের। শুধু তাই নয় আমেরিকার উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসকেও শুভেচ্ছা জানান মোদি। এদিন এ প্রসঙ্গে টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘জো বাইডেনের সঙ্গে ফোনে কথা হয়েছে। ওনাকে শুভেচ্ছা জানিয়েছি। ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও দীর্ঘক্ষন কথা হয়। করোনা পরিস্থিতি, জলবায়ু পরিবর্তনের মতো একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে বাইডেনের সঙ্গে।’

আরও পড়ুন:ভ্যাকসিনের জন্যই চাঙ্গা শেয়ারবাজার? ফের নয়া রেকর্ড সেনসেক্স-নিফটি’র

উল্লেখ্য, সদ্য শেষ হওয়া আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে। ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে হেরে গেলেও হার স্বীকার করতে রাজি ছিলেন না ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আইনি প্রক্রিয়ায় হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। তবে আদালতে খারিজ হয়ে যায় সে মামলা। অতঃপর কোনও উপায় না দেখে সম্প্রতি নিজের হার স্বীকার করে নেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কবে নির্বাচনে কারচুপির অভিযোগ থেকে এখনও সরেননি তিনি।

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...