Sunday, May 17, 2026

এবার ওয়েব সিরিজে অভিষেক হতে চলেছে সানিয়া মির্জার

Date:

Share post:

টেনিস কোর্ট ছেড়ে এবার কি তবে অভিনয়ে! রুপোলি পর্দায় এবার দেখা যাবে টেনিস কুইন সানিয়া মির্জাকে। তবে বড় পর্দা নয়, ছোট পর্দায় অভিষেক হতে চলেছে সানিয়ার। যক্ষ্মার বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে ‘এমটিবি নিশেধ অ্যালোন টুগেদার’ নামে একটি শোয়ে তিনি অংশ নেবেন।

সানিয়া বলছেন, ‘‌আমাদের দেশে ৩০ বছরের নিচে যাদের বয়স, তাদের ৫০% টিবি রোগে আক্রান্ত। মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এবং রোগ সম্পর্কে চিন্তাধারা বদলাতেই আসছে এই ওয়েব সিরিজ।’ তিনি আরও বলেছেন, ‘এই রোগের ঝুঁকি সব সময় থেকে যায়। করোনা অতিমারির ফলে ঝুঁকি আরও বেড়েছে। যক্ষ্মা আটকানো এখন আরও কঠিন হয়ে উঠেছে। তার জন্যই এটা করছি। আশা করছি আমার উপস্থিতি যক্ষ্মার বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে সাহায্য করবে। আনবে ইতিবাচক পরিবর্তনও।’ পাঁচটি পর্বে দেখানো হবে এই ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজে দেখা যাবে সদ্য বিবাহিত এক দম্পতি লকডাউনের সময় কেমন ধরনের সমস্যার মধ্যে পড়ছেন। দম্পতির চরিত্রে অভিনয় করছেন সৈয়দ রাজা আহমেদ ও প্রিয়া চৌহান। নভেম্বরের শেষ সপ্তাহে এই ওয়েব সিরিজ সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে।

আরও পড়ুন- ছট পুজোর জন্য ১৬টি কৃত্রিম জলাশয়ের ব্যবস্থা কলকাতা পুরসভার

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...