Wednesday, May 13, 2026

ফের টলিউডে করোনার থাবা, আক্রান্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী

Date:

Share post:

ফের করোনার থাবা পড়েছে বিনোদন জগতে। একের পর এক উজ্জ্বল ব্যক্তিত্ব করোনায় আক্রান্ত হয়েছেন। দিন কয়েক আগেই অভিনেত্রী অপরাজিতা আঢ্যর করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। তবে তিনি এখন পুরোপুরি সুস্থ। জোরকদমে ফের কাজ শুরু করে দিয়েছেন। এবার করোনায় আক্রান্ত হলেন টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। খবর নিজেই ফেসবুক পোস্টে জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন : সলমন খানের অন্দরমহলে ঢুকে পড়ল করোনা, সেল্ফ আইসোলেশনে গোটা খান পরিবার

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “জীবনটা পুরো সারপ্রাইজে ভরা। আমি কোভিড ১৯ পজিটিভ ৷ বন্ধুরা এই খবর জানার পরে দয়া করে বিচলিত হোয়ো না ৷ আমি ভাল আছি ৷ আমার জ্বর নেই ৷ ব্যথা-বেদনা নেই শরীরে। শ্বাসকষ্টও নেই ৷ শুধুমাত্র নাক বন্ধ। সর্দি মতো লেগেছে। এছাড়া স্বাদ-গন্ধ কিছুই পাচ্ছি না ৷”

সুদীপ্তা আরও জানান, ” আমার স্বামী এবং মেয়ে একেবারে ভাল আছে। তাঁদের ৪/৫ দিন পর পরীক্ষা করতে বলা হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৪দিন ধরে বাড়িতেই আইসোলেশনে আছি। ওষুধ চলছে। শীঘ্রই সুস্থ হয়ে উঠব নিশ্চিত। আপনারা সবাই সাবধানে.. নিরাপদে থাকুন! ”

আরও পড়ুন : ইঁদুর বিড়ালের খুনসুটি এবার বড়পর্দায়, ফিরছে টম আর জেরি

সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর দেওয়ার পাশাপাশি অনুরাগী ও বন্ধুদের বিচলিত হতেও না করেছেন অভিনেত্রী। তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...