Thursday, May 14, 2026

তৃণমূল নয়, বিজেপিই প্রধান শত্রু, ঘুরিয়ে মেনে নিলেন ইয়েচুরি

Date:

Share post:

প্রথমে জোরদার বিরোধিতা। পরে সিপিআই(এমএল)-এর পথকেই কার্যত সমর্থন সিপিএমের। সীতারাম ইয়েচুরি এবার স্পষ্ট ভাষায় বললেন, বামেদের পয়লা নম্বর শত্রু বিজেপিই। লড়াইয়ের অভিমুখ হবে সেদিকেই। অর্থাৎ লিবারেশনের পথকেই সিপিএম অবশেষে নীতিগতভাবে মেনে নিল। তাহলে তৃণমূল কংগ্রেস সম্বন্ধে অবস্থান কী হবে? এখানেই বিভ্রান্তি জিইয়ে রেখেছেন ইয়েচুরি।

আরও পড়ুন : ‘সিদ্ধান্ত’ নিতে আরও সময় নিলেন শুভেন্দু অধিকারী

বিহার বিধানসভা ভোটে লিবারেশন ১২টি আসন জেতার পর দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য জানান, বাংলার ভোটে বামেদের মূল শত্রু হওয়া উচিত বিজেপি। বিজেপিকে হারাতে প্রয়োজনে তৃণমূলকে সঙ্গে নিতে হবে। দীপঙ্করের এই ঘোষণায় বেদম চটে যান সিপিএম নেতৃত্ব। ইয়েচুরি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, বাংলায় বিজেপি-তৃণমূল উভয়ই শত্রু। কিন্তু চব্বিশ ঘন্টা আগে দলের মুখপত্রে দেওয়া সাক্ষাৎকারে আগের অবস্থান থেকে অনেকটাই সরে এলেন ইয়েচুরি।

আরও পড়ুন : মমতাই শেষ কথা, ফের শুভেন্দুকে কড়া ভাষায় কটাক্ষ অখিল গিরির

কী বলেছেন সিপিএম সাধারণ সম্পাদক? তিনি বলছেন, বাংলা ও দেশে বামেদের মূল শত্রু বিজেপি। এমন কোনও পদক্ষেপ বা নীতি আঁকড়ে থাকা উচিত নয়, যাতে বিজেপির সুবিধা হয়ে যায়। এটাই পার্টি কংগ্রেসের লাইন। কিন্তু তৃণমুলের বিরুদ্ধে যাওয়া মানে তো বিরোধী ভোট ভাগ হয়ে যাওয়া? ইয়েচুরির জবাব, বাংলায় তৃণমূলের বিরুদ্ধে মানুষের অসন্তোষ রয়েছে। তাদের সঙ্গে নেওয়ার অর্থ প্রতিষ্ঠান বিরোধী ভোট বিজেপির ভোট বাক্সে চলে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি। তাই তৃণমূল বিরোধিতার কৌশলও রাখতে হবে। কিন্তু এই দুই নৌকোয় পা দিয়ে চলায় মানুষ আবার ২০১৬-র ভোটের পুনরাবৃত্তি করবেন না তো! ইয়েচুরি বলছেন মানুষের কাছে যেতে হবে, বোঝাতে হবে। কিন্তু মানুষ কী বুঝবেন? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...