Saturday, March 14, 2026

বিজেপিকে রুখতে মহাজোটের ডাক আব্বাসের, ক্ষমতায় তৃণমূলই: মত ত্বহার

Date:

Share post:

রাজ্যে বিজেপিকে রুখতে বাম, কংগ্রেস, তৃণমূলকে নিয়ে মহাজোটের ডাক দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। বৃহস্পতিবার, ভাঙড়ের ফুলবাড়িতে একটি ধর্মীয় সভা করেন পীরজাদা আব্বাস সিদ্দিকি। এদিকে, পীরজাদা ত্বহা সিদ্দিকি বলেন, “বিজেপি সাম্প্রদায়িক দল। তারা বাংলার সম্প্রীতি নষ্ট করতে চাইছে। বাংলার মানুষ ওদের ঝেঁটিয়ে বিদায় করে দেবে”।

বৃহস্পতিবার, ভাঙড়ের সভামঞ্চে দাঁড়িয়ে আব্বাস সিদ্দিক বলেন, “ভাঙড়ের পবিত্র মাঠিকে কিছু অসাধু মানুষ অপবিত্র করার চেষ্টা করছে। ডিসেম্বর মাসে নতুন দল ঘোষণা করছি, জানুয়ারিতে প্রতীক চলে আসবে।” আব্বাস সিদ্দিকির দাবি, ইতিমধ্যেই তারা ১০০ টি আসন জয়ের জায়গায় চলে গিয়েছেন। বাংলায় বিজেপিকে রুখতে বাম, কংগ্রেস, দলিত, আদিবাসী সবাইকে তাঁদের সঙ্গে মহাজোটে মিলিত হওয়ার ডাক দেন। তৃণমূলকেও স্বাগত জানান আব্বাস।

আরও পড়ুন:রবীন্দ্র সরোবরে জোর করে ঢোকার চেষ্টা, নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি

তবের পীরজাদা ত্বহা সিদ্দিকির মতে, আগামী নির্বাচনে তৃণমূলই সরকার গড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী হবেন।’ তিনি বলেন, কংগ্রেস–সিপিএম কোমায় চলে গিয়েছে। আব্বাসকেও কটাক্ষ করে ত্বহা সিদ্দিকি বলেন, নতুন দল গড়েও কিছুই করতে পারবেন না তিনি। “উনি একটা পুতুল। চাবি দিলেই ঘুরবে। বাংলায় রাজনীতি করা এত সোজা নয়।” বহিরাগতদের নিয়ে এসে বিজেপি সংগঠনের দায়িত্ব দিয়েছে। বাংলা তো এদের কাছে অপরিচিত। মনীষীদের নামই জানে না। আইনশৃঙ্খলা অন্য রাজ্যের তুলনায় যথেষ্ট ভাল। এখানে অশান্তি করতে চাইছে বিজেপি বলে অভিযোগ ত্বহার। তিনি বলেন, গেরুয়া শিবির নির্বাচনে প্রচুর টাকা খরচ করলেও বাংলা দখল করতে পারবে না।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...