Saturday, March 14, 2026

শুভেন্দুর নামের হোর্ডিং নিয়ে ভ্যান ঘুরছে শিলিগুড়িতে

Date:

Share post:

শুভেন্দু অধিকারীর নাম লেখা হোর্ডিং নিয়ে পিকআপ ভ্যান ঘুরছে শিলিগুড়ি শহরে। পিকআপ ভ্যানে রাখা শুভেন্দু অধিকারীর নাম সম্বলিত ব্যানার। শিলিগুড়ি শহরের রাস্তায় খোলা গাড়িতে ওই ব্যানার দেখেই জেলা রাজনৈতিক মহলে চাঞ্চল্য। সূত্রের খবর, ইতিমধ্যেই ওই গাড়ির বিষয়ে তদন্তে নেমেছে।

আরও পড়ুন-মালদা বিস্ফোরণে মৃত বেড়ে ৬, তদন্তে এসটিএফ, ফরেন্সিক দলও

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, গাড়িটি শিলিগুড়ি শহরের এক বাসিন্দার। মাল পরিবহণের জন্য গাড়িটির বৈধ অনুমোদন রয়েছে ২০২১ সালের ২৫ অক্টোবর পর্যন্ত। কিন্তু, গাড়ির মালিক কে তা বিকেল অবধি স্পষ্ট হয়নি। গাড়িটির মালিকানা ইতিমধ্যে হাতবদল হয়েছে কি না তাও পরিবহণ দফতর দেখছে।
ঘটনা হল, গত এক মাস ধরেই গোটা রাজ্যের নানা এলাকায় শুভেন্দু অধিকারীর নামে নানা হোর্ডিং দেখা যাচ্ছে। কোথাও তাঁকে স্বাগত, কোথাও দাদার জন্য আমরা গর্বিত, দাদার সঙ্গে আছি ইত্যাদি লেখা। শিলিগুড়িতেও তা দেখা গিয়েছে। কিন্তু, কে বা কারা হোর্ডিং টাঙাচ্ছেন তা বেশির ভাগ জায়গাতেই কেউ উল্লেখ করেননি। ফলে, সব মিলিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে তৃণমূলের অন্দরেও।

এমনকী, তৃণমূলে বিভেদ জোরদার করতে বিজেপি ওই হোর্ডিং টাঙাচ্ছে বলেও অনেকের সন্দেহ। শিলিগুড়ির হোর্ডিং বোঝাই গাড়ির সূত্র ধরে রহস্যের কিনারা হয় কি না সেটাই দেখার বিষয়।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...