Sunday, June 21, 2026

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত ধার্য হল?

Date:

Share post:

উৎসবের মরশুম শেষে ছট পুজোয় ফের পকেটে ধাক্কা মধ্যবিত্তের। বাড়ল জ্বালানির দাম। শুক্রবার থেকে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।

দিল্লিতে পেট্রোলের দাম ৮১.২৩ টাকা প্রতি লিটার ৷ বাড়ল ১৭ পয়সা। ডিজেলের দাম ৭০.৬৮ টাকা প্রতি লিটারে ৷ বাড়ল ২২ পয়সা। বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোলের দাম ৮৭.৯২ টাকা প্রতি লিটার ৷ বাড়ল ১৮ পয়সা। ডিজেলের দাম ৭৭.১১ টাকা ৷ বাড়ল ২৫ পয়সা। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৮২.৭৯ টাকা ৷ বাড়ল ২০ পয়সা। ডিজেলের দাম ৭৪.২৪ টাকা ৷ বাড়ল ২৪ পয়সা। চেন্নাইয়ে পেট্রোলের দাম ৮৪.৩১ টাকা৷ বাড়ল ১৭ পয়সা। ডিজেলের দাম ৭৬.১৭ টাকা৷ বাড়ল ২২ পয়সা।

আরও পড়ুন : মালদহের ছটঘাটে ড্রোন দিয়ে নজরদারি

দেশের বাজারে ডিজেলের দাম শেষবার ২ অক্টোবর কম করা হয়েছিল৷ এরপর থেকে ডিজেলের দাম স্থির রয়েছে। পেট্রোলের দামে বদল শেষ বার ২২ সেপ্টেম্বর হয়েছিল। এই নিয়ে একটানা ৫৪ দিন অপরিবর্তিত পেট্রোলের দাম। ডিজেলের দাম অপরিবর্তিত, একটানা ৪৫ দিন ধরে।

চলতি বছরে লকডাউনের মধ্যেও পেট্রোলে লিটারে ১০ টাকা ও ডিজেলে ১৩ টাকা শুল্ক বাড়িয়েছে কেন্দ্র। এরমধ্যে আবারও দাম বাড়তে পারে। উল্লেখ্য, ভারতে অপরিশোধিত তেলের ৮২ শতাংশই আসে বাইরে থেকে। রিপোর্ট বলছে পেট্রোল-ডিজেলে ১ টাকা শুল্ক বাড়ালে সরকারের কোষাগারে ঢুকবে ১৩০০০-১৪০০০ কোটি টাকা। বর্তমানে প্রতি লিটার পেট্রোলে সরকারের শুল্ক ৩১.৮৩ টাকা। ২০১৪ সালের মে মাসে এই শুল্ক ছিল মাত্র ৯.৪৮ টাকা। ৬ বছরে তা বেড়ে গিয়েছে প্রায় ২২ টাকা।

আরও পড়ুন : নয়া নির্দেশিকা, ২৩ নভেম্বর থেকে খুলছে রাজ্যের এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলি

পেট্রোল ও ডিজেলের দাম আপনি এসএমএস-এর মাধ্যমেও জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে ও বিপিসিএল এর উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে পাঠিয়ে জানতে পারবেন তেলের দাম ৷ এইচপিসিএল-এর উপভোক্তাদের HPPrice লিখে 9222201122 নম্বরে পাঠাতে হবে ৷

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...