Thursday, May 14, 2026

ফের বঙ্গে বৃষ্টি, এবার কি নামবে তাপমাত্রা?

Date:

Share post:

ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। নভেম্বরের শুরুর দিকে সামান্য শীত অনুভব হলেও এখন আর তা নেই। এই নভেম্বরেও বঙ্গবাসী আর শীতের মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে চড়ছে পারদ। আজ ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি।

হাওয়া অফিস সূত্রে খবর, এবার পশ্চিমী ঝঞ্ঝার ফলে বেশ কিছুটা নামতে পারে পারদ। উত্তরবঙ্গ সিকিম এবং দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ৪ ডিগ্রি পর্যন্ত পারদ নামার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে।

আগামী বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এর মত পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনাএবং শুক্রবার দক্ষিণবঙ্গের কলকাতার, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরেই নামবে পারদ।

আগামী দু-তিন দিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে
বিহার, সিকিম, উত্তরবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। রাজস্থানে একটি ঘূর্ণাবর্ত হয়েছে। আরও একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা বুধবার ঢুকতে পারে জম্মু-কাশ্মীরে।

আরও পড়ুন : বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর সভায় রেকর্ড ভিড়ের প্রস্তুতি তৃণমূল শিবিরে

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...