Saturday, June 13, 2026

বাবার মৃত্যু, অস্ট্রেলিয়ায় নিভৃতবাসে থাকা সিরাজের দেশে ফেরা কঠিন

Date:

Share post:

অস্ট্রেলিয়া সফরে ছেলে মহম্মদ সিরাজ। আর সে দেশে বসেই শুনলেন বাবার মৃত্যুর খবর। কিন্তু বাবা মহম্মদ ঘাউসের শেষকৃত্যে দেশে ফিরতে পারবেন কি নিভৃতবাসে থাকা ভারতীয় ক্রিকেট দলের এই তরুণ ফাস্ট বোলার? এখনও এ ব্যাপারে কোনও নিশ্চিত খবর ভারতীয় ম্যনেজমেন্টের তরফে মেলেনি।

সিরাজের বাবা ঘাউস দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। অটো চালক ঘাউস ছেলের ক্রিকেটের জন্য সর্বস্ব পণ করে লড়াই করেছিলেন। কিন্তু ভারতীয় জার্সি গায়ে সন্তানের খেলা দেখে যেতে পারলেন না। আইপিএলে সিরাজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন। ভালোই খেলেন ফলে ভারতীয় টেস্ট দলে খেলার সুযোগ পেয়ে যান। ১৭ ডিসেম্বর থেকে টেস্ট শুরু।

অন্যদিকে স্টিভ স্মিথের দল জোর প্রস্তুতির মধ্যে রয়েছে। তাদের মূল লক্ষ্য বিরাট কোহলি। ওয়ান ডে, টি-২০ বা টেস্ট, সব ধরণের খেলাতেই অস্ট্রেলিয়া আগে বিরাটের উইকেট ফেরানোর পরিকল্পনায়। অন্যদিকে ওয়ান ডে ও টি-২০ ক্রিকেটের টিকিটের চাহিদা বিরাট। ইতিমধ্যে টি-২০ ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে খবর।

আরও পড়ুন : রয় কৃষ্ণর গোলে প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেল এটিকে- মোহনবাগান

Related articles

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...