Saturday, June 13, 2026

শোভন-বৈশাখীর বাড়িতে অরবিন্দ মেনন! এবার কেন জানেন?

Date:

Share post:

লক্ষ্য একুশের বিধানসভা নির্বাচন। কিন্তু শোভন-বৈশাখী জুটির ভূমিকা কী হবে? এবার বিজেপি সংগঠনের কাজে শোভনকে নামাতে চায়। কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন অমিত শাহ। তখন তাঁর সঙ্গে বৈঠক করেছিলেন শোভন-বৈশাখী। তখনই ঠিক হয় শোভন ধীরে ধীরে বিজেপির কাজে যুক্ত হবেন।

এবার ফের একবার শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের বাড়িতে গেলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেনন। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। শোভনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা। মূলত, সংগঠনে কীভাবে কাজ করবেন, কোথায় কাজ করবেন সে নিয়েই কথা হয়েছে বলে জানা গিয়েছে।

বিজেপি সূত্রে খবর, বৈশাখী বন্দ্যোপাধ্যায় ভাইফোঁটা দিতে চেয়েছিলেন অরবিন্দ মেনন এবং অমিতাভ চক্রবর্তীকে। কিন্তু দলীয় কাজে ব্যস্ত থাকায় ভাইফোঁটার দিন যেতে পারেননি তাঁরা। তাই এবার শোভন-বৈশাখীর সঙ্গে দেখা করলেন অরবিন্দ মেনন ও অমিতাভ চক্রবর্তী।

আরও পড়ুন : বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর সভায় রেকর্ড ভিড়ের প্রস্তুতি তৃণমূল শিবিরে

Related articles

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...