Saturday, March 14, 2026

ডায়ানার বিতর্কিত সাক্ষাৎকারের তদন্ত, স্বাগত জানালেন ছেলেরা

Date:

Share post:

ব্রিটেনের প্রয়াত প্রাক্তন যুবরানি ডায়ানার একটি বিতর্কিত সাক্ষাৎকার নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ডায়ানার দুই পুত্র প্রিন্স উইলিয়াম এবং হ্যারি।

জানা গিয়েছে, ব্রিটিশ সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতিকে তদন্ত কমিটির প্রধান নিযুক্ত করে এই তদন্ত হবে। অভিযোগ অনুযায়ী সত্যিই প্রিন্সেস ডায়ানার কাছে প্রকৃত তথ্য গোপন করে এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল কিনা সেই বিষয়ে তদন্ত করা হবে। উল্লেখ্য, ডায়ানার এই খোলামেলা সাক্ষাৎকারের পরই ব্যাপক অস্বস্তিতে পড়ে ব্রিটিশ রাজ পরিবার। এই সাক্ষাৎকার রাজ পরিবারের ভাবমূর্তিকে কলঙ্কিত করেছিল বলে অনেকের মত। তদন্তের কথা ঘোষণা হওয়ার পরেই ডায়ানার বড় ছেলে প্রিন্স উইলিয়াম জানিয়েছেন, তিনি এই সিদ্ধান্তে খুশি। রাজপরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে তদন্তের নিয়মিত খবরাখবর রাখছেন উইলিয়াম।

আরও পড়ুন:জোট মোটেই কাউকে মুখ্যমন্ত্রী প্রোজেক্ট করেনি, স্পষ্ট জানালেন অধীর

প্রসঙ্গত, বিবিসির মার্টিন বশিরের সঙ্গে ডায়ানার বিতর্কিত সাক্ষাৎকারটি প্রায় ২ কোটি দর্শক দেখেছিলেন। বিবাহ, পরিবার, বিচ্ছেদ ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে খোলামেলা এই সাক্ষাৎকার সেই সময় প্রবল বিতর্ক তৈরি করে। এই সাক্ষাৎকারেই ডায়ানা প্রিন্স চার্লসের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথাও স্বীকার করেছিলেন। সাক্ষাৎকার নিয়েছিলেন যিনি, সেই বশিরের পক্ষ থেকে তদন্তের বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তিনি সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন এবং তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছিল। তদন্ত শেষ হলেই তার রিপোর্ট জনসমক্ষে তুলে ধরা হবে বলে বিবিসির পক্ষ থেকে জানানো হয়েছে।

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...