Friday, May 15, 2026

নিরাপত্তার স্বার্থে আরও ৪৩ টি মোবাইল অ্যাপ ব্লক করল কেন্দ্র

Date:

Share post:

দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক, এই যুক্তিতে নতুন করে ৪৩ টি মোবাইল অ্যাপ বন্ধ করল কেন্দ্রীয় সরকার। এর মধ্যে কয়েকটি অ্যাপ চিনা বহুজাতিক সংস্থা আলিবাবা গ্রুপের নিয়ন্ত্রণাধীন। কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের জারি করা নির্দেশিকায় সংশ্লিষ্ট ৪৩ টি অ্যাপকে ভারতে ব্লক করার কথা জানানো হয়েছে। বলা হয়েছে, এই অ্যাপগুলি ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের জন্য বিপজ্জনক এবং অখণ্ডতা ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হতে পারে। তাই তথ্য প্রযুক্তি আইনের ৬৯ এ ধারায় ৪৩ টি অ্যাপকে ব্লক করা হচ্ছে। এর ফলে ভারতের মাটিতে এই অ্যাপগুলি আর ব্যবহার করা যাবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় থাকা ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের রিপোর্ট পর্যালোচনা করে এই অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নতুন করে বন্ধ হওয়া অ্যাপগুলির মধ্যে উল্লেখযোগ্য:

AliSuppliers Mobile App

Alibaba Workbench

AliExpress – Smarter Shopping

Better Living

Alipay Cashier

Lalamove India – Delivery App

Drive with Lalamove India

Snack Video

CamCard – Business Card Reader

CamCard – BCR

Chinese Social – Free Online Dating Video App & Chat

Date in Asia – Dating & Chat For Asian Singles
সহ একাধিক মোবাইল অ্যাপ।

আরও পড়ুন- ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল পরীক্ষায় সাফল্য ভারতের

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...