Tuesday, June 23, 2026

ধর্মঘটে যানচলাচল স্বাভাবিক রাখতে তৎপর প্রশাসন

Date:

Share post:

সাধারণ ধর্মঘটের জন্য প্রশাসনিক প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। মঙ্গলবার আঞ্চলিক পরিবহন দফতরের কার্যালয়ে বৈঠকে বসেন পরিবহন দফতরের কর্তারা। উপস্থিত ছিলেন বাস-ট্যাক্সি -মিনিবাস-ট্রাক সংগঠনের প্রতিনিধিরা। ওই বৈঠকে বৃহস্পতিবার সাধারণ ধর্মঘটের দিন যানচলাচল স্বাভাবিক রাখার জন্য নির্দেশ দেওয়া হয়।
এমনকি, সরকারি তরফে সংগঠনগুলিকে আশ্বস্ত করে বলা হয় যে রাস্তায় নিরাপত্তা বাড়ানো হবে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করবে রাজ্য সরকার ।
এরই পাশাপাশি, কোনও গাড়ি ভাঙচুর হলে তার বিমার ব্যবস্থা করবে রাজ্য সরকার বলে আশ্বস্ত করা হয়। ওই বৈঠকে অন্যান্য সংগঠন উপস্থিত থাকলেও জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না ।
ধর্মঘটে কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক করতে প্রথামাফিক নির্দেশিকা জারি করেছে অর্থ দফতর। ধর্মঘটের দিন ছুটি নেওয়া যাবে না। ধর্মঘটের দিন যাতায়াতে কোনও ধরনের বাধা বা যানবাহন না মেলা অনুপস্থিতির কারণ হিসেবে গ্রাহ্য করা হবে না।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...