Thursday, May 14, 2026

বামেদের ধর্মঘটেও সামিল ব্যাঙ্ক কর্মচারী সংগঠন, অচল হওয়ার পথে দেশ

Date:

Share post:

প্রায় একটানা ৫দিন বন্ধে অচল হওয়ার পথে দেশ। বামেদের ধর্মঘটেও সামিল হচ্ছে ব্যাঙ্ক কর্মচারী সংগঠন। আগামীকাল, বৃহস্পতিবার ২৬ নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘটে যোগ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। ২৮, ২৯ এবং ৩০ নভেম্বর ছুটি থাকবে ব্যাঙ্ক। ২৮ ও ২৯ তারিখ যথাক্রমে চতুর্থ শনিবার ও রবিবার, ৩০ নভেম্বর গুরু নানকের জন্মদিন উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। অর্থাৎ, টানা তিন দিন ব্যাঙ্কের কাজ করতে পারবেন না গ্রাহকরা। তার আগে বৃহস্পতিবার দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট। মাঝে শুক্রবার ২৭ তারিখ শুধু খোলা থাকবে ব্যাঙ্ক। সব মিলিয়ে অচল হওয়ার পথে দেশ।

আরও পড়ুন- করোনা টিকায় মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, আগেভাগে সতর্ক করল কেন্দ্র

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের ”জন বিরোধী শ্রম নীতি”র প্রতিবাদে এই ধর্মঘট। রিজার্ভ ব্যাঙ্কের কর্মচারীরাও ধর্মঘটে যোগ দিতে চলেছেন বলে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, ফিক্সড ডিপোজিটে সুদের হার এখন তলানিতে। সমস্যায় মধ্যবিত্ত ও প্রবীণ নাগরিকরা। চলতি নভেম্বরে ফের সুদের হার কমিয়েছে একটি রাষ্ট্রায়ত্ব-সহ আরও দুটি ব্যাঙ্ক। বাকি ব্যাঙ্কগুলিও সেই পথ হাঁটবে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই সবকিছুর সঙ্গে বেসরকারিকরণ, আউটসোর্সিং এবং নয়া পেনশন প্রকল্পের প্রতিবাদে এবং শূন্য পদে দ্রুত কর্মী নিয়োগের দাবি নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মচারীদের দেশের সবচেয়ে বড় সংগঠনটি।

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...