Wednesday, June 24, 2026

২২ বার কোভিড টেস্ট করিয়েছেন সৌরভ! কেন জানেন?

Date:

Share post:

করোনা মহামারি আবহের মধ্যেও নিয়মিত অফিস করেছেন।
সামলেছেন বিসিসিআই সভাপতির দায়িত্বে থাকা কাজগুলিও। আইপিএলের আগে পরিস্থিতি খতিয়ে দেখতে ছুটে গিয়েছেন আরব আমিরশাহিতে। আবার বাড়িতে তাঁর ঘনিষ্ঠদের মধ্যে অনেকেই ছিলেন করোনা আক্রান্ত। সব মিলিয়ে নিজেকে সামলে ও সুরক্ষিত রাখার চেষ্টা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

আর সেই কারণেই বারেবারে কোভিড-১৯ টেস্ট করেছিলেন সৌরভ। এখনও পর্যন্ত সেই টেস্ট-এর সংখ্যা কত জানেন? জানলে চমকে উঠবেন? সাড়ে চার মাসে ২২ বার করোনা টেস্ট করিয়েছেন তিনি। নিজেই এমন তথ্য সামনে আনলেন বিসিসিআই সভাপতি।

এ প্রসঙ্গে সৌরভ জানিয়েছেন, একটা সময় তাঁর আশেপাশের অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছিলেন। আর তাই আরও বেশি সাবধানতা অবলম্বন করছিলেন। তাঁর কথায়, ” বাড়ির সবাইকে নিয়ে চিন্তিত ছিলাম। তার মধ্যে আমি দুবাই গিয়েছিলাম। আমার জন্য অন্য কেউ সংক্রমিত হোক, সেটা একেবারেই কাম্য নয়। আমার চারপাশে অনেকে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাই বারবার টেস্ট করাতে হয়েছে।”

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...