Wednesday, June 24, 2026

পিকেটিং নয়, ধর্মঘট সফল করতে মিছিলেই আস্থা বাম-কংগ্রেসের

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে বাম কংগ্রেসের শক্তি পরীক্ষার এবং প্রদর্শনের বড়দিন বৃহস্পতিবার। সেই কারণেই শ্রমিক ও কৃষক সংগঠনগুলির দেশ জুড়ে ডাকা ধর্মঘটকে সফল করতে জেলাতেও কোমর বেঁধেছেন দুই দলের কর্মীরাই। তবে তাদের বিশ্বাস মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ধর্মঘটে সামিল হবেন। তাই ওই দিন পিকেটিং না করে, শান্তিপূর্ণ ভাবে জেলা জুড়ে সভা ও মিছিল হবে বলে জানানো হয়েছে।

জেলায় বাম ও কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনগুলি যৌথ ভাবে একাধিক সভা করেছে। দুই দলের কর্মীরা নিজেদের পতাকা নিয়ে মিছিল করেছেন জেলার প্রায় ২৬টি ব্লকেই। বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্র সরকারের নীতির বিরোধিতা করে মানুষকে ধর্মঘটের সামিল হওয়ার আহবান জানাচ্ছেন তাঁরা। মানুষের কাছ থেকে সাড়াও পেয়েছেন বলে দাবি দু’পক্ষেরই।

এদিকে, এই বন্ধের দাবিকে সমর্থন জানালেও ধর্মঘটের রাস্তায় হাঁটবে না বলেই জানিয়েছেন শাসকদল তৃণমূল। উল্টো দিকে দুই শক্তি মিলিয়ে জেলায় বনধের ভালই প্রভাব পড়বে বলে আশা করছেন দুপক্ষই।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...