Friday, May 15, 2026

৩০-৩৫ শতাংশ সিলেবাস কমছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে, ঘোষণা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

কোভিডের জেরে কমতে চলেছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সিলেবাসে। ২০২১-এর পরীক্ষা থেকেই সিলেবাসে কাটছাঁট হবে। আজ সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন,’৩০-৩৫ শতাংশ সিলেবাস কমছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে।’ এছাড়াও আপাতত বন্ধই থাকছে স্কুল। করোনা পরিস্থিতিতে কবে থেকে খুলবে কলেজ-বিশ্ববিদ্যালয়? উপাচার্যদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত’ জানালেন শিক্ষামন্ত্রী।

এদিন পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “শিক্ষা সংগঠনের কাছ থেকে বারবার অনুরোধ পাচ্ছিলাম। এই করোনা পরিস্থিতিতে এটা সত্যি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নিয়মিত ক্লাস করা সম্ভব হয়নি। তা সত্ত্বেও সরকার শিক্ষা দফতরের উদ্যোগে যতটা সম্ভব ছাত্রদেরকে কখনও অনলাইনে, কখনও দূরাভাষে,কখনও টেলিভিশনে, কখনও বাংলার পোর্টালে সাহায্য করেছেন। যাতে পাঠদানটা তাদের কাছে পৌঁছয়। অভীক মজুমদার এর নেতৃত্বে এক্সপার্ট কমিটি এবং শিক্ষাবিদরা মধ্যশিক্ষা পর্ষদের প্রধান উচ্চশিক্ষা পর্ষদের প্রধান তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের সুপারিশ মেনে।”

এরপর শিক্ষামন্ত্রী আরও বলেন,”এক্সপার্ট কমিটি যে সুপারিশ দিয়েছে পাঠ্যসূচি নিয়ে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ২০২১-এ সেখানে আমরা মনে করি যে কোভিড পরিস্থিতিতে মোকাবিলা করার ক্ষেত্রে ছাত্রদের ছাত্রীদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের পাঠ্যসূচিতে তাদের যে সুপারিশ, সেই সুপারিশ গ্রহণ করলাম। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ শিক্ষা পর্ষদ এবছরের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ৩০-৩৫ শতাংশ পাঠ্যসূচির কমিয়ে দেওয়ার যে প্রস্তাব তারা করেছেন সে প্রস্তাবকে আমরা গ্রহণ করলাম। এ বিষয়ে, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ শিক্ষা সংসদ আলাদা আলাদা করে তাদের ওয়েবসাইটে বিষয়ভিত্তিক কোনটা কতটুকু কমল কোন বিষয় থাকলেও তা নির্ধারিত করবে আমাদের বলার পর। তারাই নোটিফিকেশন দেবে। বিজ্ঞপ্তি জারি করা হবে তাদের ওয়েবসাইটে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ২০২১-এ।”

আরও পড়ুন-জেলে বসে লড়াই করলেও ভোটে জিতব: চ্যালেঞ্জ ছুড়ে জানালেন মমতা

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...