Monday, March 16, 2026

যোগী রাজ্যে হাসপাতালে কিশোরীর মৃতদেহ ছিঁড়ে খাচ্ছে কুকুর, দেশজুড়ে নিন্দার ঝড়

Date:

Share post:

ফের শিরোনামে উত্তরপ্রদেশ। এবার প্রশ্ন উঠলো বেহাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। যোগী আদিত্যনাথ রাজ্যের সাম্বাল জেলার এক সরকারি হাসপাতালের ভিতরে একটি কিশোরীর মৃতদেহ ছিঁড়ে খাচ্ছে কুকুর। যে ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা। দেশজুড়ে নিন্দার ঝড়।

জানা গিয়েছে গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনার পর ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসারা। এরপর কিশোরীর দেহ সাদা কাপড়ে মুড়ে হাসপাতাল অবহেলা করে ফেলে রাখা হয়েছিল। আর সেখানে স্ট্রেচারের উপর উঠে মুখ দিয়ে চাদর সরিয়ে খুবলে খাচ্ছে কুকুর। ২০ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

আরও পড়ুন:জলকামান-লাঠি পেরিয়ে রাজধানীর রাজপথে আগুয়ান কৃষকরা

খবর পেয়ে হাসপাতালে পরিবার পৌঁছালে এমন দৃশ্যই দেখে তাঁরা। স্থানীয় থানায় হাসাপাতালের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। রাস্তার কুকুরের এই উপদ্রবের কথা স্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে, সেই কিশোরী আদৌ মারা গিয়েছিল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে প্রত্যক্ষদর্শীরা।

spot_img

Related articles

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...