Friday, May 15, 2026

করোনাকালে সান্তা কি আসবে এবার? প্রধানমন্ত্রীকে চিঠি উদ্বিগ্ন বালকের

Date:

Share post:

বিশ্বজুড়ে ভয়াবহভাবে বেড়েছে করোনার প্রকোপ। এর মাঝেই শুরু হয়েছে উৎসবের মরশুম। সামনেই বড়দিন। সান্তার আগমনের অপেক্ষায় এই দিনটিতে আনন্দে মেতে থাকে কচিকাচার দল। তাদের কপালে বেড়েছে চিন্তার ভাঁজ। মারণ করোনাভাইরাসের বাড়বাড়ন্তে এবার কি আদৌ আসছেন সাদা চুল, এক মুখ দাঁড়িওয়ালা সান্তা বুড়ো। এই উদ্বেগ থেকে সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে চিঠি লিখলেন ৮ বছরের বালক মন্টি। প্রধানমন্ত্রীর কাছে তার প্রশ্ন, করোনা পরিস্থিতিতে এবার কি স্বাভাবিক থাকবে উৎসবের আবহ?

খাতার পাতা ছিঁড়ে ৮ বছরের মন্টি যে চিঠি প্রধানমন্ত্রীকে লিখেছেন সেখানে তার প্রশ্ন, এই বছর ফাদার ক্রিসমাস উপহার নিয়ে আসবেন কিনা? কাঁচা হাতে মন্টি লিখেছে, ‘আমার আট বছর বয়স। আপনি এবং সরকার আগামী বড়দিনে সান্টার আসা নিয়ে কী চিন্তাভাবনা করছেন?’ পাশাপাশি সরকারকে সতর্ক করে তার বক্তব্য, ‘ফাদার ক্রিসমাস যেন কুকিজের সঙ্গে এবার সকলকে হ্যান্ড স্যানিটাইজারও দেন। আমি জানি আপনি খুবই ব্যস্ত। কিন্তু আপনি এবং বিজ্ঞানীরা দয়া করে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।’

ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পৌঁছানোর পরই পত্রপাঠ তার জবাব দিয়েছেন বরিস জনসন। ওই বালককে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘তোমার এই প্রশ্ন হাজার হাজার শিশুর মনে ঘুরছে। তাই আমি একটুও দেরি না-করে উত্তর মেরুতে ফোন করেছিলাম। ফাদার ক্রিসমাস আসছেন। সঙ্গে আনছেন রুডলফ এবং অন্য সব বল্গা হরিণ।’ একইসঙ্গে মন্টিকে আশ্বস্ত করে তিনি লিখেছেন, ‘চিফ মেডিকেল অফিসার বলেছেন তুমিও ফাদার ক্রিসমাসের নিয়ম মেনে চললে আর কোনও ভয় নেই।’

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...