Tuesday, June 2, 2026

কোভিড-ভ্যাকসিন নিয়ে তৎপর কেন্দ্র, টিকার বিষয়ে চালু হচ্ছে মোবাইল অ্যাপ

Date:

Share post:

একাধিক করোনা-রোধী ভ্যাকসিনের ট্রায়াল চলছে ভারতে। তার মধ্যে বেশিরভাগ রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে। কোভিড-ভ্যাকসিন নিয়ে তৎপর কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে আজ দেশের তিন শহরে ঘুরে ভ্যাকসিন তৈরির কাজের অগ্রগতির বিষয়ে খোঁজ নিচ্ছেন। আজ সকালে প্রথমে আমদেবাদে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি জাইডাস ক্যাডিলা সংস্থার তৈরি ভ্যাকসিন ‘জাইকোভ-ডি’-র অগ্রগতি খতিয়ে দেখেন। এরপর তিনি হায়দরাবাদে গিয়ে ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’-এর অগ্রগতি খতিয়ে দেখবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন পুণের সেরাম ইনস্টিটিউটে।

এরই মধ্যে মোদি সরকার ভ্যাকসিনের বিষয়ে একটি মোবাইল অ্যাপ চালু করতে চলেছে। এই অ্যাপের মাধ্যমেই ভ্যাকসিন সংক্রান্ত যাবতীয় খবর পাওয়া যাবে বলে জানা গিয়েছে। কতদিনের মধ্যে ভ্যাকসিন পাওয়া যাবে, কোন শহরে কীভাবে বণ্টন হবে, সেসব জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এই অ্যাপটি আরোগ্য সেতুর মতোই কাজ করবে। প্রথমে নাম, অবস্থান জানাতে হবে। তারপর ভ্যাকসিন বণ্টনের বিষয়ে যাবতীয় তথ্য পাওয়া যাবে।

কতজন করোনা ভ্যাকসিন নিয়েছেন, সে বিষয়ে নাগরিকদের মতোই সরকারের কাছেও তথ্য থাকবে এই অ্যাপের মাধ্যমেই। যদি কোনও ব্যক্তির নির্দিষ্ট দিনে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে সমস্যা থাকে, তাহলে অ্যাপের মাধ্যমে দিন বদল করা যাবে। ভ্যাকসিন নেওয়ার পর কারও শরীরে যদি নেতিবাচক প্রভাব পড়ে, তার জন্য বিশেষ ব্যবস্থা করছে সরকার। এরই মধ্যে ভারতে নতুন করে সংক্রমিত হলেন ৪১,৩২২ জন। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯৩,৫১,১১০। দেশে নতুন করে মৃত্যু হয়েছে ৪৮৫ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১,৩৬,২০০। এখন চিকিৎসা চলছে ৪,৫৪,৯৪০ জনের। চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন ৮৭,৫৯,৯৬৯ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৪১,৪৫২ জনকে।

গত কয়েকদিন ধরে দেশের বেশ কয়েকটি শহরে ফের নতুন করে করোনা প্রকোপ বাড়ছে৷ বেশ কয়েকটি শহর এবং রাজ্যে নতুন করে বিধিনিষেধ জারি করা হয়েছে৷ এই পরিস্থিতিতে দ্রুত ভ্যাকসিন বাজারে আসার অপেক্ষায় কেন্দ্রীয় সরকারও৷

আরও পড়ুন-ইশারায় থামালো জলের ট্যাঙ্কার, গলা ভেজাল হাতি

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...