Wednesday, May 13, 2026

নিজের সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনের ছবি লাগালেন দীপিকা, বদলালেন নিজের নামও !

Date:

Share post:

ফেসবুক, ট্যুইটার থেকে ইনস্টাগ্রাম। শুক্রবার হঠাৎ করেই নিজের সোশ্যাল মিডিয়ার সমস্ত হ্যান্ডেলেই নিজের ও প্রাক্তন রণবীর কাপুরের ছবি লাগিয়েছেন দীপিকা পাডুকোন। হঠাৎ এই ধরণের তামাশা কেন?

আরও পড়ুন : মথুরবাবুকে প্রথম আইবুড়োভাত খাওয়ালেন ছোটখুকি, আশীর্বাদ দিলেন গদাই ঠাকুর!

খোঁজ নিতে গিয়ে জানা গেল, এই ঘটনা আজকের নয়। পাঁচ বছর হয়ে গেল। সেই কর্সিকায় দেখা হয়েছিল ‘তারা’ আর ‘বেদ’-এর। মানে দীপিকা ও রণবীরের। ৫ বছর আগে এই দিনেই মুক্তি পেয়েছিল রণবীর ও দীপিকা অভিনীত ছবি তামাশা। গল্পের অভিনবত্ব, ছবি নির্মাণের কৌশল, গানের ব্যবহার— সব মিলিয়ে পরিচালক ইমতিয়াজ আলির ঝুলি ভরে উঠেছিল প্রশংসায়। ছবির ‘আগর তুম সাথ হো’ গানটি আজও ইউটিউবে ব্যপক জনপ্রিয়।

আরও পড়ুন : অভিনব থিমে অনির্বাণ-মধুরিমার রিসেপশন পার্টি, অভিনবত্ব ছিল বর-কনের পোশাকেও

নিজের টুইটারের নাম বদলের মধ্যে দিয়েই ছবির জন্মদিন পালন করলেন দীপিকা। সোশ্যাল হ্যান্ডেলে ছবির একটি পোস্টারও আপলোড করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, রণবীর কপুর আর দীপিকা একে অপরের ঘাড়ে হাত দিয়ে রয়েছেন আর হাসছেন।

ছবিতে দীপিকার চরিত্রের নাম ছিল ‘তারা’। বেদের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা রণবীর কপুর। টুইটারে হ্যাশট্যাগ ‘ফাইভ ইয়ার্স অফ তমাশা’ লিখে ট্রেন্ডিং চালু করে দেন রণবীর ও দীপিকার অনুগামীরাও।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...