Tuesday, March 17, 2026

‘মন কি বাত’ কোন ইঙ্গিত দিলেন মোদি?

Date:

Share post:

কদিন আগেই বাংলার মন পেতে বাংলায় কথা বলার চেষ্টা করেছেন বিজেপির তাবড় নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদা আজ শ্রী অরবিন্দ কে স্মরণ করলেন। তিনি শ্রীঅরবিন্দের 70 তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বলেন , একসময় সুতো থেকে দেশলাই সবই আসত বিদেশ থেকে। স্বনির্ভর হওয়ার ডাক যারা দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন শ্রীঅরবিন্দ।
আকাশবাণীতে মাসিক ‘মন কি বাত’ শীর্ষক অনুষ্ঠানে মোদি বলেন,”ভারতে কৃষি ও কৃষি সংক্রান্ত কাজে আধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে। কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলেছে কৃষি সংস্কার।”
আসলে আজকের ‘মানকি বাত’ অনুষ্ঠানে সবটাই ছিল বাংলার মন পেতে। বাংলায় কথা বলার চেষ্টা করে, বাংলার মনীষীদের কথা উল্লেখ করে বাংলার মন পাওয়ার চেষ্টা করেন মোদি। এমনই মনে করছেন বিশেষজ্ঞরা।

তিনি বলেন,” মহারাষ্ট্রের কৃষক জিতেন্দ্র ভইয়ের ফসলের দাম ঠিক হয়েছিল ৩ লক্ষ ৩২ হাজার। কিছু টাকা দিয়ে বাকি টাকা ১৫ দিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ক্রেতা। তবে মেলেনি। ৪ মাস সেই টাকা পাননি। এটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। নতুন কৃষি আইন কাজে দিয়েছে জিতেন্দ্রর। আইনে রয়েছে, ফসল ক্রয়ের সম্পূর্ণ টাকা মেটাতে হবে ৩ দিনের মধ্যে। কৃষকের অভিযোগের এক মাসের মধ্যে তার সমাধান করতে হবে। কয়েকদিনের মধ্যে ভুট্টার পুরো দাম পেয়েছেন জিতেন্দ্র।

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...