Sunday, March 15, 2026

‘ভাইপো’ না বলে নাম বলুন, সাতগাছিয়ায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক

Date:

Share post:

বেশ কিছুদিন ধরে ‘ভাইপো’ সম্বোধন নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সভার শুরুতেই তিনি বললেন, ‘‘ভাইপো বলে বারবার আমাকে ডাকা হয়েছে। কিন্তু যে ভারতীয় জনতা পার্টি আমাকে বারবার ভাইপো বলে ডাকছে, তাদের সাহস থাকলে আমার নাম ধরে ডাকুক। বিজেপির ছোট, ব়ড়, মাঝারি নেতা আমাকে বারবার ভাইপো বলে ডেকেছে।’’
মমতা নামক সূর্যের সঙ্গে লড়াই চলছে। সাতগাছিয়ার সভায় মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । রবিবার তিনি বলেন, মায়ের সঙ্গে বেইমানি। পারবেন তো নিজেকে সামলাতে। সব দলের নেতারা বারবার বলছে ‘ভাইপো’ । বললেও নাম নেওয়ার সাহস নেই।
তার স্পষ্ট কথা, আমি নাম করে বলছি দিলীপ ঘোষ গুন্ডা। মমতা মায়ের সঙ্গে বেঈমানি করা যায় না। সাতগাছিয়াতে
বিজেপিকে আক্রমণ করে অভিষেকের জবাব, লিফটে উঠলে অনেক পথ পেতাম। মমতার মতো মানুষের সঙ্গে লড়লে ঝলসে যাবেন। তৃণমূল কংগ্রেস যা করেছে তা বাংলার মানুষ জানে। সবার আক্রমণের লক্ষ্য এখন ‘ভাইপো’। বিজেপি নেতারা একটাই কথা বলে ‘ভাইপো’।
নাম কোথায় ? বুকের পাটা থাকলে নাম নিয়ে কথা বলুন । আইনি ব্যবস্থা নিয়েছি বলেই নাম নিচ্ছি না।
অভিষেক বলেন, নাম করে বলছি কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। দিলীপ ঘোষ গুন্ডা। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। তৃণমূলে কেউ প্যারাসুট করে ওঠেনি। তাহলে উচ্চ পদের অধিকারী হতাম। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ অভিষেকের ।

 

spot_img

Related articles

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...