Wednesday, June 24, 2026

করোনা আক্রান্ত তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়

Date:

Share post:

কোভিড পজিটিভ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। ভর্তি রয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

চিকিৎসকরা জানিয়েছেন, সাংসদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবুও তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুখেন্দু শেখর রায়কে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশ্যালিটি ব্লকের ক্রিটিকাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। গত শুক্রবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তিনি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ওঠা নামা করছে এই কারণে চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রাখছেন। পাশাপাশি তাঁর বয়সের কথা মাথায় রেখে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। খেয়াল রাখা হচ্ছে অন্যান্য শারীরিক সমস্যার। যতদিন না তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে ততদিন তাঁকে হাসপাতালেই থাকতে হবে বলে এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর অসুস্থতা এবং কো-মর্বিডিটির কথা মাথায় রেখে গঠন করা চিকিৎসকদের একটি দল।

আরও পড়ুন-‘ভাইপো’ না বলে নাম বলুন, সাতগাছিয়ায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...