Monday, April 13, 2026

অরাজনৈতিক স্মরণসভায় রাজনীতির রং লাগালেন না শুভেন্দু

Date:

Share post:

স্মরণসভায় গায়ে লাগলো না রাজনীতির রং৷ মন্ত্রীপদে ইস্তফা দেওয়ার পর রবিবার মহিষাদলে ছিলো শুভেন্দু অধিকারীর প্রথম সভা এবং অবশ্যই ‘অরাজনৈতিক’ সভা৷ তবুও এদিন শুভেন্দু কী বলেন তা জানতে কৌতূহলী ছিলো রাজ্য রাজনীতি। এদিনও বড় মিছিল করে সভায় আসেন শুভেন্দু- অনুগামীরা।

আরও পড়ুন : অতৃপ্তি থেকেই দল বদল করছেন অনেকে, দাবি ফিরহাদের

প্রত্যাশা থাকলেও এই স্মরণসভায় শুভেন্দু রাজনীতির কথা একটাও বলেননি৷ প্রয়াত স্বাধীনতা সংগ্রামী রনজিত বয়ালের স্মরণসভাকে প্রকৃত অর্থেই স্মরণসভা রেখেছেন তিনি স্মৃতিচারণ করে৷ মাঝে একবার শ্রোতাদের উদ্দেশ্যে বলেছেন, “স্মরণসভায় হাততালি দেওয়া যায়না, হাততালি দেবেন না।” শুভেন্দু বলেন, নন্দীগ্রাম কাণ্ডের পর তিনি যোগাযোগ করেন স্বাধীনতা সংগ্রামী কুমুদিনী ডাকুয়া, সুশীল ধাড়াদের সঙ্গে। রণজিৎ বয়ালের সংগ্রামের কথাও বলেন৷ শুভেন্দু বলেন, “রণজিৎবাবুরা যে কাজ আমার হাতে দিয়ে গিয়েছে তা সম্পূর্ণ করার চেষ্টা করবো”৷

মাঝে একবারই ‘আসল’ শুভেন্দুকে শোনা গিয়েছিলো, যখন তিনি বলেন, “জনগণই শেষ কথা বলে৷ জনগণের ঢেউ সামনে রেখেই আমি আমার দায়বদ্ধতা পালনের কাজ করে যাবো৷” সঙ্গে সঙ্গেই তিনি ঘোষণা করেন একাধিক অরাজনৈতিক কর্মসূচির কথা। শহিদ ক্ষুদিরামের জন্মদিবস, সর্বাধিনায়কের জন্মদিবস, তাম্রলিপ্ত সরকারের প্রতিষ্ঠা দিবস পালনের কথা৷ বুঝিয়ে দেন, আপাতত এটাই তাঁর দায়বদ্ধতা৷

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...