Saturday, May 16, 2026

অভিষেকের বক্তব্যের পাল্টা তোপ দাগলেন দিলীপ

Date:

Share post:

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রবিবার তার সভা থেকে বিজেপিকে আক্রমণ করেছেন। বলেছেন বিজেপি তাঁর নাম নিতে ভয় পাচ্ছে। এবার তার বক্তব্যের পাল্টা তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

তিনি এদিন বলেন, ‘ভাইপো বলায় যখন বোঝা যাচ্ছে, তখন নাম বলার কী দরকার রয়েছে? এফআইআর করার কথা কেন বলছে! আমরা তো এফআইআর-এর কথা বলিনি! তা হলে এফআইআর-এর ভয় কেন?’
তিনি বলেন, ‘সিবিআই, এনআইএ, ইডি আছে। এখানে নয়, যেতে হবে ভুবনেশ্বর।’

এমনকি আলুর দাম বাড়া নিয়ে দিলীপ ঘোষ রবিবার কাঠগড়ায় তুললেন তৃণমূলকে। তিনি জানালেন, ‘পার্টি চলছে না, প্রপার্টি (চলছে)। কালীঘাটের ১ ঠিকানায় ২৩ কোম্পানি’।

তার সাফ কথা,তৃণমূলে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, আমরা মহাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। এদিন দিলীপ দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, ‘মার খেতে হবে, তার পরে মার দেব। সাফল্যের কাছাকাছি চলে এসেছি। আর ৫/৬ মাস।’ তিনি আরও বলেন, ‘ডিসেম্বর মাস এই রাজ্য-রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ সময়। সামনেই বড় নির্বাচনী লড়াই। সেই পরিস্থিতিতে বাইরে থেকে অনেক নেতৃত্বই বাংলায় আসবেন। তবে বাংলার রাজনীতি একটু আলাদা। এখানে কেউ এলেই যে সফল হবেন, এমন নয়। প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। এর পরই আক্রমণাত্মক দিলীপ ঘোষ বলেন, ‘কয়লা এবং গরু থেকে তো টাকা ইনকাম বন্ধ হয়ে গিয়েছে। তাই আলুর দাম বাড়িয়ে মানুষের পকেট কেটে নির্বাচনী টাকা তুলছে তারা।’ ।গণেশচন্দ্র অ্যাভিনিউতে সরকারি কর্মচারী পরিষদের এক সভায় দিলীপ রবিবার বলেন, ‘জঙ্গলমহলের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল।’
বলেন, ‘আমরা তো বলেছিলাম– লাল ডায়েরি পেলে দিদি যাবে জেলে। অনেক মাথাকেই ঢুকতে হবে। ডকুমেন্ট রয়েছে আমাদের কাছে।’

আরও পড়ুন- অভিষেকের সভায় শুভেন্দুকে কার্যত ‘বিশ্বাসঘাতক’ আখ্যা, জনতার হুঙ্কারে প্রতিরোধের ডাক

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...