Friday, March 13, 2026

“বিষ খেয়ে মরব কিন্তু বিজেপিতে যাবো না”! কেন এমন বললেন রাজ্যের মন্ত্রী?

Date:

Share post:

দলের সঙ্গে দূরত্ব ও বেশ কিছুদিন টানাপোড়েনের পর দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কোচবিহার দক্ষিণের বর্ষীয়ান বিধায়ক মিহির গোস্বামী। এই যোগদানের পিছনে বড় ভূমিকা ছিল বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের। এরপরই নিশীথ হুঙ্কার ছেড়ে বলেন, “সবে তো শুরু। বড়সড় ভাঙনের পথে তৃণমূল কংগ্রেস। সোমবার থেকেই বিজেপিতে সেই যোগদান প্রক্রিয়া শুরু হবে। খুব শিগগিরই তাসের ঘরের মতো ভেঙে পড়বে তৃণমূল।”

 

অন্যদিকে, নিশীথ প্রামাণিকের এমন দাবি উড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর স্পষ্ট কথা, “এমন কোনও চান্স-ই নেই। দিবা স্বপ্ন। বিষ খেয়ে মরব তবু ভালো, কিন্তু বিজেপিতে যাওয়ার কোনও প্রশ্ন-ই ওঠে না। বিজেপি একটা সাম্প্রদায়িক দল। যতদিন বাঁচব, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই থাকব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকেই তৃণমূল কংগ্রেস করব। লড়াই, আন্দোলন করব। মানুষের জন্য কাজ করব।”

আরও পড়ুন-শিবসেনার হাত ধরে রাজনীতিতে নয়া ইনিংস শুরু করছেন ঊর্মিলা

spot_img

Related articles

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...

গ্যাস সংকটের বলি! কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

গ্যাসের জন্য হাহাকার দেশ জুড়ে। দেশের বিজেপি শাসকেরা তা অস্বীকার করে আবারও দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এই...

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...