Friday, June 19, 2026

শিবসেনার হাত ধরে রাজনীতিতে নয়া ইনিংস শুরু করছেন ঊর্মিলা

Date:

Share post:

গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে ভোটে লড়েছিলেন। কিন্তু পরাজয় সঙ্গী হয়েছিল তাঁর। কংগ্রেস
ছেড়েছিলেন ঊর্মিলা। ছেড়েছিলেন রাজনীতিও। ফের সক্রিয় রাজনীতির ময়দানে বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর।

এবার মহারাষ্ট্রের শাসক দল শিবসেনার হাত ধরে রাজনীতিতে নয়া ইনিংস শুরু করছেন ঊর্মিলা। মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের হাত ধরে রাজনীতিতে ফিরছেন তিনি। জানা গিয়েছে, রাজ্য বিধান পরিষদে ঊর্মিলাকে মনোনীত করতে পারে শিবসেনা।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দেন ঊর্মিলা। কংগ্রেসের টিকিটে ভোটে লড়াইও করেন। কিন্তু পাঁচ মাস পর দল ছেড়ে দেন। এমনকি দলের সদস্য পদও ছেড়ে দেন। লোকসভা ভোটে লড়াই করার পর তাঁর সঙ্গে দলের নেতা সঞ্জয় নিরুপমের সংঘাত বেধে যায়। তিনি দলের নেতৃত্বকে চিঠি লিখে সঞ্জয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। দল তা না করার পরই তিনি কংগ্রেস ত্যাগ করেন।

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...