Saturday, April 4, 2026

মর্গে উঠে বসলেন ‘মৃত’ ব্যক্তি! জুড়ে দিলেন চিৎকার

Date:

Share post:

মর্গে উঠে বসলেন ‘মৃত’ ব্যক্তি! শুধু উঠেই বসলেন না। জুড়ে দিলেন চিৎকারও। পায়ের যন্ত্রনায় কঁকিয়ে ওঠলেন বছর ৩২-এর যুবক। কী অবাক কাণ্ড। ঘটনা কেনিয়ার। ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়ে ফেলেছেন। তারপর হঠাৎই প্রাণ ফিরে পেলেন কেনিয়ার যুবক পিটার কিগেন। চিকিত্সকদের গাফিলতির চূড়ান্ত নিদর্শন।

কী ঘটেছিল?

পেটের যন্ত্রণা নিয়ে পিটার কিগেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ একের পর এক পরীক্ষা নিরীক্ষার পরও চিকিৎসকরা তাঁর শরীরে প্রাণ খুঁজে পাননি। ফলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন তাঁরা। এরপর পিটার কিগেনের দেহ রাখা হয় মর্গে। ওই যুবকের ডান পায়ে ফুটো করছিলেন মর্গের কর্মীরা। সেই ফুটো দিয়ে ফরমালিন প্রবেশ করানোর চেষ্টা করছিলেন তাঁরা। তখনই যন্ত্রণায় কঁকিয়ে ওঠেন ওই যুবক। এর পরই তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসায় সাড়া দেন তিনি। ফিরে পান নতুন জীবন। কেরিচো কাউন্টিতে কাপকাটেট হাসপাতালে নিয়ে আসা হয়েছিল পিটারকে।

সেই চিকিৎসকদের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ উঠেছে৷ কী ভাবে এত বড় ভুল করে বসলেন চিকিৎসকরা! উঠছে প্রশ্নও। এ বিষয়ে পিটার জানান, “আমি বিশ্বাস করতেই পারছি না। কী করে ওরা বুঝল আমি মৃত? ভগবানকে ধন্যবাদ আমার জীবন বাঁচিয়ে দেওয়ার জন্য।”

আরও পড়ুন-রবিনসন স্ট্রিটের ছায়া! এবার বরাহনগরের বাবা-মায়ের মৃতদেহ ৭দিন আগলে ছিল মেয়ে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...